Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দাপটে নাজেহাল রাজ্যবাসী। রাস্তাঘাট ফাঁকা, রোদে পুড়ছে শহর। এমন পরিস্থিতিতে স্বস্তির একমাত্র ঠিকানা হয়ে উঠেছে রসালো ‘আম’। তবে প্রিয় এই ফলই আবার বাড়তি খেলে ডেকে আনতে পারে একাধিক শারীরিক সমস্যা, তাই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

গ্রীষ্ম মানেই আমের মরসুম। হিমসাগর, ল্যাংড়া, ফজলি কিংবা আম্রপালি সহ বিভিন্ন প্রজাতির আমে জমে ওঠে বাঙালি। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার-অনেকেই দিনে একাধিকবার আম খাচ্ছেন। পুষ্টিগুণে ভরপুর এই ফলে রয়েছে ভিটামিন এ, সি, ই, কে, ফাইবার ও কার্বোহাইড্রেট। কিন্তু অতিরিক্ত আম খাওয়ার ফলে শরীরে বাড়তে পারে তাপমাত্রা ও অন্যান্য জটিলতা। বিশেষজ্ঞদের মতে, আমে থাকা প্রাকৃতিক শর্করা ও ম্যান্সিফেরিন মেটাবলিজমের সময় শরীরে তাপ উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলা হয় থার্মোজেনেসিস। ফলে বেশি আম খেলে শরীরে অস্বস্তি, গরম লাগা বা ভারী ভাব দেখা দিতে পারে।

অতিরিক্ত আম খেলে যে সম্ভাব্য সমস্যাগুলি দেখা দিতে পারে-

• শরীরের তাপমাত্রা বৃদ্ধি: বেশি আম খেলে শরীরে অতিরিক্ত তাপ তৈরি হয়।

• রক্তে শর্করার মাত্রা বাড়ে: উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

•ওজন বৃদ্ধি: একটি মাঝারি আমে প্রায় ১২০-১৫০ ক্যালোরি থাকে, ফলে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে।

•পেটের সমস্যা: অতিরিক্ত ফাইবারের কারণে গ্যাস, ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে। • গ্যাস, ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে।

•ত্বকের সমস্যা: সুগার লেভেল বেড়ে গেলে ব্রণ, র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, একজন সুস্থ ব্যক্তি দিনে একটি বা সর্বোচ্চ দু’টি মাঝারি আম খেতে পারেন। তবে ডায়াবেটিস থাকলে পরিমাণ আরও কমানো উচিত। পাশাপাশি, রাতে খাবারের পর আম না খাওয়াই ভালো, কারণ এতে হজমের সমস্যা ও ক্যালোরি জমার ঝুঁকি বাড়ে। অতএব, গরমে আম উপভোগ করুন, তবে পরিমিত পরিমাণে-এটাই সুস্থ থাকার মূলমন্ত্র।

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

ট্রাম্পের থেকে দূরত্ব বাড়াচ্ছে তরুণ প্রজন্ম, নেপথ্যে কোন কারণ?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

ভোট গণনার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ISF কর্মী

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

ভোট ময়দানে একাধিক তারকা প্রার্থী, কে হাসবে শেষ হাসি?

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী