Loading live market data...
Loading active stocks...
Connecting...

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিকম বাজারে আবারও পরিবর্তনের হাওয়া। গ্রাহকদের না জানিয়ে চুপিসারে একটি জনপ্রিয় সস্তা রিচার্জ প্ল্যান সরিয়ে ফেলল Reliance Jio। ২০৯ টাকার এই প্রিপেইড প্ল্যানটি এখন আর MyJio অ্যাপ বা সংস্থার অফিসিয়াল তালিকায় দেখা যাচ্ছে না, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এই প্ল্যানটি দীর্ঘদিন ধরেই বাজেট ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে যারা কম খরচে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য এটি ছিল অন্যতম সেরা বিকল্প। তবে হঠাৎ করেই প্ল্যানটি উধাও হয়ে যাওয়ায় অনেকেই বিস্মিত।সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও টেলিকম মহলের একাংশের মতে, নিয়ন্ত্রক সংস্থা Telecom Regulatory Authority of India-এর নির্দেশিকা মেনে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

২০৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা ২২ দিনের ভ্যালিডিটি পেতেন। প্রতিদিন ১ জিবি করে মোট ২২ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হত। পাশাপাশি থাকত আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা। অতিরিক্ত হিসেবে JioTV ও JioCloud-এর অ্যাক্সেসও মিলত। তবে প্রতিদিনের নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যেত। ফলে তখন শুধুমাত্র সাধারণ ব্রাউজিং করা সম্ভব হত। দামের নিরিখে এই প্ল্যানটি ছিল যথেষ্ট সাশ্রয়ী। দৈনিক খরচ পড়ত প্রায় ৯.৫০ টাকা, যা কম বাজেটের গ্রাহকদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।এই প্ল্যানটি প্রথম উধাও হওয়ার খবর সামনে আনে টেলিকম বিষয়ক পোর্টাল TelecomTalk। ভবিষ্যতে এই প্ল্যানটি আবার ফিরবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি