‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধাক্কাধাক্কির যে অভিযোগ তুলেছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী, সেটা তাঁর কল্পনাপ্রসূত,’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ২৬-এর বিধনাসভা ভোটে ভবানীপুর ছিল হাইভোল্টেজ আসন। কারণ এই আসনেই মুখোমুখি হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাই গোটা ভারত এমনকী বিশ্ববাসীরও নজর ছিল ভবানীপুরের দিকে। আর সেই বিধানসভা কেন্দ্রকে নিয়েই নানা অভিযোগ করেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, সোমবার সন্ধ্যায় ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে একাধিক অভিযোগ করেন মমতা। আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও একই কথা বলেন তৃণমূলনেত্রী।

আরও পডুন: করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

তিনি বলেন, ‘সংবাদমাধ্যমও দেখাতে শুরু করল বিজেপি জিতছে। ৩-৪ রাউন্ড পর থেকেই আমাদের ছেলেদের উপর অত্যাচার শুরু করল। মেরেছে, মেয়েদেরও ছাড়েনি। ১৭ সি ফর্ম কেড়ে নিয়েছে। আমি ভিতরে ঢুকলে আমার পেটে মারে, ম্যানহ্যান্ডেল করে, পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিল। মহিলা হিসাবে শুধু নয়, একজন মানুষ হিসেবে আমায় যা অপমান করল, তাতে বুঝলাম কর্মীদের সঙ্গে কী করেছে। গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে।’ গোটা বিষয়টি কমিশনকে জানিয়েছেন বলেও জানান মমতা। যদিও তৃণমূলনেত্রীর অভিযোগ সত্য নয় বলে আজ, মঙ্গলবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ভবানীপুরের তৃণমূল প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। গণনাপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠুভাবে হয়েছে। কমিশনের যাবতীয় নিয়ম মেনে হয়েছে। গণনা চলাকালীন গণনাকেন্দ্রের সিসিটিভি কখনও বন্ধ হয়নি। গণনা কখনও থমকে যায়নি। ধাক্কাধাক্কির যে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী, তাও তাঁর কল্পনাপ্রসূত। আমি ডিইও-র থেকে রিপোর্ট তলব করেছি।’

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ