কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরে প্রায় ১ কোটি টাকার চাকরি, বিলাসবহুল জীবন, বড় পদ সব ছেড়ে নতুন দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, নতুন শহরে নতুন সুযোগ অপেক্ষা করছে। কিন্তু বাস্তব এত সহজ ছিল না। একসময় যে মহিলা আন্তর্জাতিক সংস্থায় উচ্চপদে কাজ করতেন, তাকেই পরে জীবিকার জন্য এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে হয়েছে। আর সেই অভিজ্ঞতাই বদলে দিয়েছে তাঁর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি।

ভারতীয় বংশোদ্ভূত শ্বেতা দেশাইয়ের জীবনকাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। মুম্বইয়ের তাঁর বড় হওয়া ওঠা। তারপর শ্বেতা ২০০৮ সালে পড়াশোনার জন্য লন্ডনে যান। ধীরে ধীরে কর্পোরেট জগতে নিজের জায়গা তৈরি করে তিনি একটি বড় সংস্থায় প্রোডাক্ট হেড পদে পৌঁছন। তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ১ কোটি টাকা। স্বচ্ছল জীবন, আর্থিক স্বাধীনতা এবং প্রতিষ্ঠিত পরিচয়- সবই ছিল তাঁর জীবনের অংশ।  

আরও পড়ুন: অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

তবে ২০২৩ সালে স্বামীর চাকরির কারণে তাঁকে মেলবোর্নে চলে যেতে হয়। লন্ডনের চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সেখানে গিয়ে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া এতটা সহজ হবে না, তা ভাবেননি। অনেক চেষ্টা করেও নিজের অভিজ্ঞতার সঙ্গে মানানসই কাজ না পেয়ে তিনি এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট পরিষ্কার ও দেখভালের কাজ শুরু করেন। ঘর পরিষ্কার করা, বিছানার চাদর বদলানো, অতিথিদের প্রশ্নের উত্তর দেওয়া- সবই ছিল তাঁর দায়িত্বের মধ্যে। শুরুতে এই পরিবর্তন তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। নিজের পরিচয় যেন হারিয়ে ফেলেছেন বলে মনে হতো তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Shweta (@shweta_lifecoach)

তবে ধীরে ধীরে শ্বেতা বুঝতে পারেন, কোনও কাজই ছোট নয়। মানুষের মূল্য তার পদবি বা বেতনে নয়, বরং তার পরিশ্রম ও মানসিক শক্তিতে। বর্তমানে তিনি শিশুদের ইংরেজি শেখান, মহিলাদের জন্য একটি সহায়ক কমিউনিটি পরিচালনা করেন এবং নিজের কোচিং প্রোগ্রামও শুরু করেছেন। শ্বেতার কথায়, “অর্থ শুধু বিলাসিতা নয়, এটা স্বাধীনতার অনুভূতি দেয়।” তাঁর এই সংগ্রামের গল্প আজ বহু মহিলার কাছে সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম