অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

সঞ্জয় দত্তের পর এবার 'সারকে চুনার' গান বিতর্কে জাতীয় মহিলা কমিশনের কাছে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী নোরা ফাতেহি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্জয় দত্তের পর এবার ‘সারকে চুনার’ গান বিতর্কে জাতীয় মহিলা কমিশনের কাছে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী নোরা ফাতেহি। মাস কয়েক ধরেই কন্নড় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সারকে চুনার তেরি সারকে’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গানে প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে নোরা ফাতেহির নাচের অশ্লীল স্টেপ, অশ্লীল কোরিওগ্রাফি, গানের অশ্লীল সংলাপ, সবটাই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি করে ছিল। যদিও বিতর্কের মুখে পড়তেই অনলাইন থেকে গানটি সরিয়ে দেওয়া হয়। গানের যে সমস্ত ক্লিপ এবং রিল ভিডিও ভাইরাল হয়েছিল, সবটাই সরিয়ে ফেলা হয়।

শুধু তাই নয়, ওমন অশ্লীল গানে সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহি অভিনয় করলেন, সেই নিয়ে তাঁদের কাছে জবাবদিহি চেয়েছিল জাতীয় মহিলা কমিশন। তাঁদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। এবং তারকাদের সশরীরে দিল্লির জাতীয় মহিলা কমিশনের দফতরে হাজির হতে বলা হয়। সপ্তাহ কয়েক আগে সঞ্জয় দত্ত জাতীয় মহিলা কমিশনে দ্বারস্থ হয়ে ক্ষমা চান এবং ক্ষতিপূরণে ৫০ জন আদিবাসী মেয়ের শিক্ষার দায়িত্ব নেন। আর বৃহস্পতি বার দিল্লির মহিলা কমিশনের সদর দফতরে হাজির হয়ে ক্ষমা চাইলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। এবং শুনানির পর তিনি কয়েকজন অনাথ মেয়ের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। অভিনেত্রীর কথায়, কারো অনুভূতিতে আঘাতের কোনও উদ্দেশ্য আমার ছিল না। আমি কমিশনের কাছে ক্ষমা চেয়েছি। একজন শিল্পী হিসেবে আমাকে আরও দায়িত্বশীল হতে হবে। আমি কিছু অনাথ মেয়েদের পড়াশোনার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবকিছু লিখিতভাবে করেছি। তাঁরা খুবই দয়ালু এবং সাহায্যকারী ছিলেন। সমাজকে প্রতিদান দেওয়াটা আমাদের কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ।’

‘সারকে চুনার তেরি সরকে’ গানটির কথা ও দৃশ্য নারীদের প্রতি আপত্তিকর, অসম্মান জনক, এমনটা দাবি করে কমিশন নোরা এবং সঞ্জয় দত্ত-সহ গানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নোটিশ পাঠিয়ে ছিল। এনসিডব্লিউ উদ্বেগ প্রকাশ করেছিল যে, গানটি গ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে। সমাজে নারীর মর্যাদা ও প্রতিনিধিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এর আগে ৬ এপ্রিলের নোরাকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি আইনজীবীর মাধ্যমে শুনানিতে প্রতিনিধিত্ব করেছিলেন, যার পরে কমিশন তাঁকে সশরীরে উপস্থিত হওয়ার চূড়ান্ত সুযোগ দিয়েছিল। সেই কারণেই অভিনেত্রী আজ দিল্লির মহিলা কমিশনের দফতরে হাজির হয়েছিলেন। তবে এখনও পর্যন্ত, শুনানির চূড়ান্ত ফলাফল সম্পর্কে এনসিডব্লিউ কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম