ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসা হাওড়াতেও। এবার তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এর স্বামী শামীম আহমেদ-এর উপর। হাওড়া শিবপুর ট্রাম ডিপো এলাকায় তার প্রবেশ নিষেধ ছিল। তবে ভোটের আগে সে এলাকায় ফেরে। আজ (৭ মো) দুপুরে বহিরাগত যুবকদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়,  ছোড়া হয় বোমা এবং সাত রাউন্ড গুলি। আর তাতেই জখম হয়েছেন তিনজন।

জানা গিয়েছে, আহতরা হলেন মুন্না খান, মনোজ খান, সিকান্দার খান। এরা বিজেপির সক্রিয় কর্মী এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের সক্রিয় কর্মী। সেই কারণে তাদের উপরে হামলা চালায় এলাকার কুখ্যাত দুষ্কৃতী অর্থাৎ স্বামী এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এর স্বামী। এই ঘটনার পরে এলাকা থেকে পলাতক অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। রয়েছে সেন্টাল ফোর্সও। শিবপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামে প্রকাশ্যে গাড়ি থামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় চন্দ্রনাথের শরীর। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তেরা এখনও অধরা।অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?