Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টওয়াচ এখন শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং হয়ে উঠছে ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার নির্ভরযোগ্য সঙ্গী। এবার এমন এক অভিনব প্রযুক্তি সামনে এসেছে, যা কেউ অজ্ঞান হয়ে পড়ার আগেই তাকে সতর্ক করে দিতে সক্ষম। গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে বহু দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সম্প্রতি গবেষকরা এমন একটি অত্যাধুনিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করেছেন, যা স্মার্টওয়াচের সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর শারীরিক পরিবর্তন বিশ্লেষণ করে আগাম সতর্কবার্তা দিতে পারে। বিশেষ করে কেউ অজ্ঞান হওয়ার সম্ভাবনা তৈরি হলে এই প্রযুক্তি কয়েক মিনিট আগেই সংকেত পাঠায়। গবেষণায় দেখা গিয়েছে, এই এআইচালিত সিস্টেম প্রায় ৮০ শতাংশেরও বেশি নির্ভুলতার সঙ্গে অজ্ঞান হয়ে যাার সম্ভাবনা শনাক্ত করতে সক্ষম।

আরও পড়ুন: ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

এই গবেষণাটি পরিচালিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘চুং-আং ইউনিভার্সিটি হসপিটাল’-এ। সেখানে ১৩২ জন রোগীর উপর পরীক্ষা চালানো হয় এবং ব্যবহৃত হয় ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬’। স্মার্টওয়াচটির ‘ফোটোপ্লেথিসমোগ্রাফি’ বা পিপিজি সেন্সরের মাধ্যমে রোগীদের হৃদস্পন্দনের ওঠানামার তথ্য সংগ্রহ করা হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি অজ্ঞান হওয়ার ঝুঁকিতে রয়েছেন কি না।

চিকিৎসাবিজ্ঞানে এই ধরনের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’। গবেষকদের দাবি, প্রযুক্তিটি অজ্ঞান হওয়ার প্রায় পাঁচ মিনিট আগেই সতর্ক সংকেত দিতে পারে। ফলে রোগী নিরাপদ জায়গায় যেতে বা দ্রুত সাহায্য চাইতে পারবেন, যা গুরুতর আঘাতের ঝুঁকি অনেকটাই কমাবে।গবেষণার ফল ইতিমধ্যেই চিকিৎসা মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে স্মার্টওয়াচ শুধু ফিটনেস ট্র্যাকার নয়, বরং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত ৩, নিখোঁজ একাধিক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক