‘মা এটা তোমার জন্য’, মাতৃদিবসে ভাইরাল বৈভবের পোস্ট, কি লিখেছেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি:   পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, যা সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু একটা সম্পর্ক কখনও বদলায় না সেটা মা আর সন্তানের সম্পর্ক। মা মানে শুধু একটা শব্দ নয়, মা মানে নিঃস্বার্থ ভালোবাসার আধার। একজন মা সন্তানের জন্য  জীবনের সবকিছু ত্যাগ করতে পারেন। হাজার কষ্টের মধ্যেও সন্তানের মুখে হাসি ফোটাতে চেষ্টার ত্রুটি রাখেন না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মায়েদের ভূমিকাই থাকে সবচেয়ে। মায়েদের আলদা কোনও দিন হয় তবুও ১০ মে পালিত হয় মাতৃদিবস। এই বিশেষ দিনেই মায়ের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তাঁর সেই পোস্টই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 আইপিএলের চলতি মরশুমে বৈভব সূর্যবংশী মাঠের ভেতরে ও বাইরে সবার মন জয় করেছেন। জয়পুরে গুজরাত টাইটানসের বিপক্ষে ম্যাচের আগে রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটসম্যানের মাতৃদিবসের একটি হৃদয়স্পর্শী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে  বৈভব লিখেছেন, “এটা তোমার জন্য, মা।” ‘পিঙ্ক প্রমিজ’ উদ্যোগের অংশ হিসেবে  রাজস্থান তাদের বিশেষ  গোলাপি জার্সি পরে  মাঠে নেমেছিল। এই উদ্যোগটি রাজস্থানের গ্রাম্য এলাকার মহিলাদের ক্ষেত্রে  সামাজিক পরিবর্তন এবং উন্নয়নকে সমর্থন করার প্রচারের একটি অংশ। বিশেষ দিনে রাজস্থান তাদের তারকা খেলোয়াড়দের মায়েদের শুভেচ্ছা জানানোর একটি  ভিডিও সংযুক্ত করে পোস্ট করেছে।  

 

View this post on Instagram

 

A post shared by Vaibhav Sooryavanshi (@vaibhav_sooryavanshi09)

 চলতি আইপিএল মরশুমে রাজস্থানের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছরের এই ব্যাটার ১১ ইনিংসে ৪০.০০ গড়ে এবং ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে ৪৪০ রান করেছেন। অন্যদিকে,   আইপিএলে কোনো ভারতীয় ক্রিকেটারের একটি মরশুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড  করতে বৈভবের আর দুটি ছক্কা প্রয়োজন। এই রেকর্ডটি বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার (৪২) দখলে রয়েছে। শনিবার গুজরাত টাইটান্সের (জিটি) বিপক্ষে ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়ে সূর্যবংশী চলতি মরশমে ৪০ ছক্কা হাঁকিয়েছেন। এই সাফল্যের পরেই বৈভব শ্রেয়স আইয়ার , বিরাট কোহলি , সূর্যকুমার যাদব ও ঋষভ পান্তের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গিয়েছেন।

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?