Loading live market data...
Loading active stocks...
Connecting...

পিজ্জা তৈরিতে ‘থুতু’ ব্যবহার! রেস্তরাঁর কর্মীর তাজ্জব কাণ্ড দেখলে অবাক হবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিজ্জা খেতে গিয়ে কেউ বাড়তি চিজ, কেউ আবার এক্সট্রা সস চান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে নেটপাড়ার প্রশ্ন- “এ আবার কেমন সিক্রেট টপিং!” মুহূর্তের মধ্যেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল হইচই। কেউ মজা করে বলছেন, “পিজ্জার সঙ্গে ফ্রি শক সার্ভিস!”, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে। হাস্যরসের আড়ালে কিন্তু ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও ক্ষোভ। দোকানের রান্নাঘরের একটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। 

জানা গিয়েছে, নয়ডা এলাকার চৌড়া গ্রামের ‘পিজ্জা হান্ট’ নামের একটি দোকানের কর্মী তথা পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিজ্জা তৈরির সময় অভিযুক্ত যুবক পিজ্জা বেসের উপর ‘থুতু’ ফেলছেন। এরপর সেই পিজ্জাই গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। ভিডিও সামনে আসতেই এলাকাজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অভিযুক্ত যুবকের নাম মুজাম্মিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভপ্রকাশ করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর বহু মানুষ দোকানের সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে।ঘটনাস্থলে পৌঁছে সেক্টর-২৪ থানা পুলিশ অভিযুক্ত মুজাম্মিলকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ দোকান থেকে কিছু সামগ্রী ও ভিডিও ফুটেজও বাজেয়াপ্ত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিওটি কবে ও কী পরিস্থিতিতে তৈরি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

পুলিশ সূত্রে খবর, প্রয়োজনে ভিডিওর ফরেন্সিক পরীক্ষাও করা হতে পারে যাতে বোঝা যায় ভিডিওতে কোনও রকম কারচুপি হয়েছে কি না। পাশাপাশি দোকানের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। খাদ্যের গুণমান, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের আশ্বাস, তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী