ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারের সঙ্গে লড়াই করা স্ত্রীর পাশে দাঁড়াতে নিজের মাথার চুলও কেটে ফেললেন স্বামী। ভালোবাসার এই নিঃশব্দ মুহূর্তের ভিডিও দেখে আবেগে ভাসছেন হাজার হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। সেখানে দেখা যায়, কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রীর পাশে নীরবে দাঁড়িয়ে আছেন তাঁর স্বামী। শুধু সান্ত্বনা দিয়েই থেমে থাকেননি, স্ত্রীকে একা অনুভব করতে না দিতে নিজেও মাথার সমস্ত চুল ফেলে দেন।

জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের ক্যান্সারের চিকিৎসা ও সেই পথের নানা অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। সম্প্রতি পোস্ট করা এই ভিডিওতে দেখা যায়, কেমোথেরাপির দ্বিতীয় ধাপের পর দ্রুত চুল পড়তে শুরু করে তাঁর। মাথার ত্বকে এতটাই ব্যথা হচ্ছিল যে চুল স্পর্শ করাও কষ্টকর হয়ে ওঠে। সেই অবস্থায় তাঁর স্বামী খুব যত্ন করে মাথা কামিয়ে দেন। কিন্তু আবেগঘন মুহূর্তটি আরও গভীর হয়ে ওঠে যখন কিছুক্ষণ পর স্বামী নিজেও কোনো কথা না বলে মাথার চুল কেটে ফেলেন। তাঁর এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে ওঠে, স্ত্রীর কষ্টকে তিনি নিজের জীবনের অংশ করে নিতে চান।

 

View this post on Instagram

 

A post shared by Namarta Nitin Goel (@goelnamarta)

আরও পড়ুন: ১০ কোটি টাকার দাবি জানিয়ে হুমকি ফোন, ফের বিপাকে ‘বিগ বস’ বিজয়ী এলভিশ

ভিডিওর ক্যাপশনে লে খা রয়েছে, “তুমি শুধু চুল কাটোনি, আমার কষ্টের এক অংশ নিজের কাঁধে তুলে নিয়েছ।” এই একটি বাক্য অসংখ্য মানুষের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি প্রকাশের পর থেকে হাজার হাজার মানুষ মন্তব্যে দম্পতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই বলেছেন, সত্যিকারের ভালোবাসা বড় বড় কথায় নয়, কঠিন সময়ে নীরবে পাশে থাকার মধ্যেই প্রকাশ পায়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান