হার্দিককে ঘিরে জল্পনার অবসান, অনুপস্থিতি নিয়ে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল মরশুমে একেবারেই ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক হারে কার্যত পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছেছে। তার মধ্যে  অধিনায়ক হার্দিক পাণ্ড্যে অনুপস্থিতি ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছিল। দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছিল নানা  চর্চা। টানা কয়েকটি ম্যাচে হার্দিককে মাঠে না দেখা যাওয়ায় সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছিল ধোঁয়াশা। কেন মুম্বইয়ের অধিনায়ক মাঠের বাইরে, সেই প্রশ্নেই সরগরম ছিল ক্রিকেটমহল। অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির তরফে স্পষ্ট জানানো হয়েছে, হার্দিকের অনুপস্থিতির পিছনে কোনও অভ্যন্তরীণ সমস্যা বা দলের সঙ্গে দূরত্বের বিষয় নেই।    

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল ২০২৬-এর ম্যাচের পর মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে অধিনায়ক হার্দিক পাণ্ড্যের চোটের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। টানা দ্বিতীয় ম্যাচে মুম্বই তাদের অধিনায়ককে ছাড়াই খেলেছে। হার্দিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব । রবিবার দুই উইকেটে ম্যাচটি হেরে যায় মুম্বাই। এই পরাজয়ের ফলে প্লে-অফের দৌড় থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে হার্দিকের অনুপস্থিতি নিয়ে জয়াবর্ধনে জানিয়েছেন মুম্বইয়ের তারকা খেলোয়াড় পিঠের সমস্যায় ভুগছেন এবং মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চোটের সমস্যার কারণে তিনি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। মুম্বইয়ের হেড কোচ আরও জানান, টিম ম্যানেজমেন্ট এই অলরাউন্ডারের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি যে কারণে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। জয়াবর্ধনে বলেছেন, “হ্যাঁ, হার্দিকের পিঠে সমস্যা ছিল, যা আমরা ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। সেই কারণে তিনি গত কয়েকদিন অনুশীলন করতে পারেনি, তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তিনি কেমন অনুভব করছে তা দেখে আমরা সিদ্ধান্ত নেব।” 

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

রবিবারের ম্যাচের ফলাফল নিয়েও মন্তব্য করেছেন মুম্বইয়ের কোচ। বলেছেন, “এই মরশুমটা হতাশাজনক। আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা যথেষ্ট ভালো ফর্মে ছিলাম না। আমরা বল বা ব্যাট হাতে যথেষ্ট ধারাবাহিক ছিলাম না, এবং সেটা সামান্য ব্যবধানেই স্পষ্ট হয়ে উঠেছে। প্লে-অফে যাওয়ার  লড়াইয়ে আমরা সম্ভবত দুই বা তিনটি জয় থেকে দূরে ছিলাম, কিন্তু আমরা সেই জয়গুলো পাইনি  এবং আজ ছিল তার আরও একটি প্রকৃষ্ট উদাহরণ যেখানে আমরা ব্যর্থ হয়েছি।” 

 

 

 

 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে