Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হার্দিক পান্ডিয়াকে ঘিরে নতুন করে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই আচমকা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, হার্দিক আর মুম্বই ইন্ডিয়ান্সকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। আর তারপরই শুরু হয় জোর চর্চা-তবে কি সম্পর্কের বরফ গলছে না? মরশুম শেষ হওয়ার আগেই কি বিচ্ছেদের পথে হাঁটছেন মুম্বই অধিনায়ক?

সমর্থকেরা প্রথম বিষয়টি নজরে আনতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করতে শুরু করেন, ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে হার্দিকের দূরত্ব আরও বেড়েছে। দলের ধারাবাহিক ব্যর্থতা, অধিনায়ক হিসেবে চাপ এবং সমালোচনার আবহে তিনি মানসিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন বলেও জল্পনা ছড়ায়। এমন কথাও উঠতে থাকে, চলতি মরশুম শেষ হওয়ার আগেই বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিকের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায়, তিনি মোট ১৫০ জনকে ফলো করছেন, কিন্তু সেই তালিকায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলায়। ফের দেখা যায়, ১৫১ নম্বরে ফিরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স তাতেই আরও বেড়েছে রহস্য। প্রশ্ন উঠছে, এটি কি নিছক প্রযুক্তিগত সমস্যা ছিল, নাকি বিতর্ক বাড়তে দেখেই নিজের সিদ্ধান্ত বদল করেছেন হার্দিক?

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

যদিও শেষ পর্যন্ত তিনি ফের মুম্বইকে ফলো করতে শুরু করেছেন, তবু গুঞ্জন থামেনি। বরং আরও জোরালো হয়েছে হার্দিক পান্ডিয়া ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ -ঘনিষ্ঠ মুম্বই শিবিরের অন্দরমহলের টানাপোড়েনের আলোচনা।

মাধ্যমিকে সফল খড়গ্রামের ৪ ছাত্রী, অন্ধকার পথে আলোর দিশা কেমন করে?

ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, কড়া শাস্তির মুখে RCB-এর হেড কোচ

অন্নপূর্ণা ভাণ্ডার কবে পাবেন মহিলারা?‌ প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে চলছে চর্চা

সপ্তাহের শুরুতে ফের লাল শেয়ার বাজার! একদিনেই ৮০০- র বেশি পয়েন্ট কমল সেনসেক্সে

স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ? জানুন নিঃসঙ্গ জীবনে ভালো থাকার কৌশল

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, আজ ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র