Loading live market data...
Loading active stocks...
Connecting...

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। তারপর হয় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সরকারের আমলে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হয়েছিল। এবার সেসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী সচিবদের কথা কম বলে কাজ বেশি করতে হবে বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশে বৈঠক হয়। রাজ্যের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং সব দফতরের সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, ‘আমাকে খুশি করতে আর ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ লিখতে হবে না। ‘অনুপ্রেরণা’ বন্ধ করে কাজের কাজ হোক। এতদিন সরকার ছিল ফর দ্য পার্টি। আপনারাও অনেকে হ্যাঁ–তে হ্যাঁ মিলিয়েছেন। এবার সরকার হবে ফর দ্য পিপল। হ্যাঁ–তে হ্যাঁ বন্ধ করে, রাজ্যের উপকারের জন্য স্পষ্ট মতামত জানাবেন।’‌

অন্যদিকে ৬০ বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ দেওয়ার মতো বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই ধরণের নিয়োগ বাতিল করা হয়েছে। এমনকী তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একাধিক দফতর রয়েছে যেখানে ৬০ বছর পর অর্থাৎ অবসরগ্রহণের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের বাতিল করা হল। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের পর চাকরির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার এখন নতুন নিয়োগ এবং এখন কর্মরতদের পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

এছাড়া সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, চাকরির সময় শুরু হওয়া কোনও শাস্তিমূলক ব্যবস্থা অবসরের পরেও চলতে পারে, যদি পরিষেবা বিধি দ্বারা তা অনুমোদিত হয়। বিশেষ কারণ ছাড়া অবসরের পর, এমনকী ৬০ বছর বয়স হয়ে গেলে চাকরি আর চালিয়ে যাওয়া যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে ক্যাবিনেট সচিবালয়ে প্রস্তাব পাঠাতে হবে। রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তের অন্যতম কারণ হল, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি করা বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেছেন, ‘‌সরকারি অনুষ্ঠানে মিডিয়ার সামনে অফিসারদের বকাবকি করা, নাম ধরে তুমি করে ডাকার সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই। অফিসারদের প্রাপ্য মর্যাদা দিয়ে সরকার চলবে। আবার সব আমলার দায়বদ্ধতাও সুনিশ্চিত থাকবে। কেউ ভুল করলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হবে বা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’‌

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি