Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানি সাশ্রয় করার আর্জি জানিয়েছিলেন। আর সেই আর্জি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এক অভিনব দৃশ্য সামনে আসল। কোনও সরকারি বা বিলাসবহুল গাড়ি ছাড়াই ইলেকট্রিক সাইকেলে চেপে হাইকোর্টে গেলেন মধ্যপ্রদেশের এক বিচারপতি ডি ডি বনশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের আর্জির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানালেন বিচারপতি।

মঙ্গলবার (১২ মে)  সকালে নিজের সরকারি বাসভবন থেকে প্রায় তিন কিলোমিটার সাইকেল চালিয়ে জব্বলপুর হাইকোর্টে পৌঁছান বিচারপতি বনশল। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে তাঁর সাইকেল চালানোর ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। বিচারপতির এই সাধারণ  জীবনযাপন ও পরিবেশ সচেতনতার বার্তা অনেকের মন জয় করেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি বনশল বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যতটা সম্ভব পেট্রোল ও ডিজেলের ব্যাবহার কমানোর চেষ্টা করতে হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘হাইকোর্টের বিচারপতি বলে  সাইকেলে চড়তে কোনও বাধা নেই।’

আরও পড়ুনঃ বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

জানা গিয়েছে, আদালতের এক কর্মীও তাঁর সঙ্গে সাইকেলে  ছিলেন , যিনি বিচারপতির প্রয়োজনীয় নথি, ব্যাগ ও টিফিন বহন করেন। বিচারপতি আরও জানান, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব সচদেবের  জীবনযাপন থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করার বার্তাও দেন তিনি। অনেকেই মনে করছেন, বিচারপতির এই পদক্ষেপ শুধু জ্বালানি সাশ্রয়ের বার্তাই নয়, বরং সরল জীবনযাপন ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।  

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম