বছরে ২৫ মিলিয়ন ডলার বেতন লিওনেল মেসিকে দিচ্ছে ইন্টার মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আয়ের দিক থেকেও মেজর লিগ সকারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন লিওনেল মেসি। ২০২৬ সালের জন্য প্রকাশিত এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বেতন তালিকায় দেখা গিয়েছে, ইন্টার মায়ামির এই অধিনায়ক লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছেন। গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত তিন বছরের নতুন চুক্তি করেন মেসি। এই চুক্তির অধীনে তার বার্ষিক মূল বেতন নির্ধারিত হয়েছে ২৫ মিলিয়ন ডলার( ভারতীয় টাকায় প্রায় ২,৩৮৪,০০৫,০০০ টাকা) । আর এই বিপুল আয়ের ফলে মেসি এখন এমএলএসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। তালিকায় তার ঠিক পিছনেই রয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসি-র সন হিউং-মিন, যার মোট পারিশ্রমিক প্রায় ১১.১৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, সনের তুলনায় দ্বিগুণেরও বেশি উপার্জন করছেন মেসি।

মেসির আগমনের পর থেকেই ইন্টার মায়ামির আর্থিক অঙ্কের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। বর্তমানে ক্লাবটির মোট বেতন কাঠামো ৫৪.৬ মিলিয়ন ডলার, যা পুরো লিগে সর্বোচ্চ। গত মৌসুমে এই অঙ্ক ছিল ৪৬.৮ মিলিয়ন ডলার। অন্যদিকে এলএএফসি-র মোট ব্যয় ৩২.৭ মিলিয়ন ডলার। ইন্টার মায়ামির হয়ে ৬৪টি নিয়মিত ম্যাচে তিনি করেছেন ৫৯ গোল। চলতি মরসুমেই ১১ ম্যাচে তার গোল সংখ্যা ৯। গত মরসুমে ২৯ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হন তিনি এবং টানা দ্বিতীয়বার এমভিপি পুরস্কার জেতেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ককে ঘিরে তাই এখনও ফুটবল বিশ্বের উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুনঃ হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

এদিকে,  স্পেনের বার্সেলোনা শহরের অভিজাত এলাকায় একটি বিশাল বাণিজ্যিক ভবন কিনেছেন মেসি। বার্সপলার অন্যতম আকর্ষণীয় এবং প্রিমিয়াম এলাকা তুরো পার্কে বিলাসবহুল বাড়ির দাম পড়েছে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬৫ কোটি টাকা)৷ এই কর্পোরেট ভবনটি এক সময়  বিখ্যাত ‘ভিয়া ওয়াগনার’ গ্যালারি হিসেবে পরিচিত ছিল। অনেকের মতে , তুরো পার্কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ভবনের মালিকানা পাওয়া দীর্ঘমেয়াদী আয়ের একটি বড় উৎস। ভবনটি প্রিমিয়াম অফিস স্পেস বা কর্পোরেট হেডকোয়ার্টার হিসেবে ব্যবহারের উপযোগী। ফুটবল থেকে অবসরের পর নিজের আর্থিক অবস্থাকে আরও সুসংহত করতেই মেসি বার্সেলোনার মতো পরিচিত শহরে এই বিশাল বিনিয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। মাঠেও সমান দাপট দেখাচ্ছেন ৩৯-এ পা দিতে চলা মেসি।

 

more-than-rs-267-crore-lionel-messis-mls-salary-gets-huge-increase-double-of-any-other-player

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ