হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাতের বোলারদের দাপটে মঙ্গলবার মুখ থুবড়ে পড়ে  হায়দরাবাদ। মাত্র ১৬৯ রান করতে রীতিমত কালঘাম ছুটে গিয়েছে।  মাঠে নেমে থেকেই ব্যর্থ হন ট্রাভিস হেড-অভিষেক শর্মা-ইশান কিশানরা। বড় কোনও রানই আসেনি তাঁদের ব্যাট থেকে। লজ্জার হার হয়েছে প্যাট কামিন্সের দলের। পার করতে পারেনি ১০০ রানের গন্ডি।  সমস্ত উইকেট হারিয়ে ৮৬ রানে শেষ করে ইনিংস। গুজরাত জিতেছে ৮২ রানে। এই জয়ের পরেই শুভমন গিলরা প্লেঅফের দিকে এক পা এগিয়ে গিয়েছে। শুধু তাই নয় এই জয় গুজরাতকে পৌঁছে দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। 

জয়ের জন্য ১৬৯ রান তাড়া করতে নেমে শুরুতেই মোহাম্মদ সিরিজের আগুনে বোলিংয়ের মুখে পড়েন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড। চতুর্থ বলেই নিশান্ত সান্ধুর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। স্কোর বোর্ডে তখন রান ০। পরের ওভারে ফের হায়দরাবাদকে ধাক্কা দেন কাগিসো রাবাডা। অভিষেক শর্মার (৬) স্টাম্প ছিটকে দেন। ছয় রানে দুই উইকেট খুঁইয়ে ব্যাকফুটে চলে যায় হায়দরাবাদ। তিন নম্বরে নামা ঈশান কিশনও দলের বিপদে পরিত্রাতা হয়ে দাঁড়াতে পারেননি। রাবাডার পরের ওভারেই জস বাটলারের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। আউটের আগে করে যান ৭ বলে ১১ রান। রবিচন্দ্রন স্মরণও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। তিনিও ষষ্ঠ ওভারে রাবাডার বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তাঁর অবদান ১৪ বলে ৯ রান। পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় চার উইকেটে ৩৪। হায়দরাবাদ ১০ ও ১১ ওভারে হারায় পঞ্চম ও ষষ্ঠ উইকেট। ১৬ বলে ১৪ রান করে ফেরেন হেনরিখ ক্লাসেন । তাঁকে ফিরিয়েছেন জেসন হোল্ডার ।  ক্লাসেনের পরেই সাজঘরে ফেরেন সলিল আরোরা (১৩ বলে ১৬ রান)। নীতিশ কুমার রেড্ডি ফেরেন মাত্র ২ রান করে। একা কুম্ভ হয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে শেষ রক্ষা হয়নি।  ৯ বলে ১৯ রান করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে ফেরেন কামিন্স। 

আরও পড়ুন: সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চাপে পড়ে যান গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। তৃতীয় ওভারে বল করতে এসে শুভমনকে (৫) ফিরিয়ে গুজরাতকে প্রথম ধাক্কা দেন প্রফুল হিঙ্গে। ওই ধাক্কার জেরে রান তোলার গতি শ্লথ হয়ে যায়। ষষ্ঠ ওভারে বল করতে এসে জস বাটলারকে (১১ বলে ৭) সাজঘরে ফেরান প্রফুল। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৩৪। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সাই সুদর্শন ও নিশান্ত সান্ধু। দশম ওভারে বল করতে এসে সান্ধুকে (১৪ বলে ২২) ফিরিয়ে ৩৮ রানের পার্টনারশিপ ভাঙেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাই ও ওয়াশিংটন সুন্দর। হায়দরাবাদের বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন দুই ব্যাটার। একা কুম্ভ হয়ে লড়াই করা সাই সুদর্শন ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান করেন। ১৩.৩ ওভারে শতরানের গণ্ডি টপকে যায় গুজরাত। ১৭তম ওভারে বল করতে এসে সাই সুদর্শনকে (৪৪ বলে ৬১)ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন সাকিব হুসেন। এর পরে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে প্রথমে দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন দুজনে। ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সুন্দর। কিন্তু পরের বলেই খোঁচা দিতে গিয়ে ঈশান কিশনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত রানেই থমকে যায় গুজরাতের ইনিংস। জেসন হোল্ডার ১১ ও রাহুল তেওয়াতিয়া চার রানে অপরাজিত থাকেন।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার