মাত্র ৪৭ বছরেই থামল জীবন, চলে গেলেন কন্নড় অভিনেতা দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত কন্নড় অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ। আজ, বুধবার ভোররাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। দিলীপ রাজের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারতের বিনোদন জগতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সবরকম চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

২০০৭ সালে মিলানা ছবিতে পুনীত রাজকুমারের সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। পরে  ইউ-টার্ন’  এবং  ‘বয়ফ্রেন্ড’- সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। টেলিভিশনে ‘হিটলার কল্যাণ’ ধারাবাহিকে তাঁর অভিনয় বিপুল প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া, জননী ,রঙ্গোলি ,  কুমকুমা ভাগ্য ,  মাঙ্গল্যা ,  মালেবিল্লু ,  প্রীতিগাগী , এবং  রথসপ্তমীতেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ‘ডিআর ক্রিয়েশনস’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন। থিয়েটার, ডাবিং এবং প্রযোজনাতেও তাঁর সমান দক্ষতা ছিল। বহুমাত্রিক ও সহানুভূতি জাগানো অভিনয় ক্ষমতার জন্য তিনি দর্শকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: বরুণের চোটে চিন্তায় রাহানেরা, বেঙ্গালুরুর বিরুদ্ধেে KKR-এর প্রথম একাদশে জায়গা হবে কার?

দিলীপ রাজের আকস্মিক প্রয়াণে স্তব্ধ কন্নড় বিনোদন দুনিয়া। সহকর্মী থেকে অনুরাগী সকলেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাতে শুরু করেছেন। অভিনেতা চেতন কুমার স্মৃতিচারণ করে লেখেন, “দিলীপ শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। ওঁর মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা ছিল, যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়।” তিনি আরও জানান, ২০০৯ সালে একটি গানের শুটিং চলাকালীন দিলীপ রাজের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চেতন বলেন, ওঁর সৃজনশীলতা আর শান্ত স্বভাব সবাইকে মুগ্ধ করত। একজন ডাবিং আর্টিস্ট হিসেবেও তিনি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন।” অন্যদিকে, ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যে এত অল্প বয়সে তাঁদের প্রিয় অভিনেতা চলে গেলেন। এক অনুরাগী লেখেন, “কন্নড় সিনেমা আজ এক উজ্জ্বল নক্ষত্র হারাল। দিলীপ রাজের অভিনয় এবং পর্দার উপস্থিতি সবসময় মনে থাকবে।”

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী