বরুণের চোটে চিন্তায় রাহানেরা, বেঙ্গালুরুর বিরুদ্ধেে KKR-এর প্রথম একাদশে জায়গা হবে কার?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে শুরুটা একেবারেই ভালো করেনি কেকেআর। তবে সেই খারাপ সময় কাটিয়ে উঠেছে রাহানেরা। পরপর চারটি ম্যাচ জিতে প্লেঅফের দৌড়ে রয়েছে কলকাতা কলকাতা নাইট রাইডার্স। আজ বুধবার (১৩ মে) রায়পুরে গুরুত্বপূর্ণ ম্যাচে অজিঙ্ক রাহানেরা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্লেঅফে ওঠার আশা বাঁচাতে এই ম্যাচে কলকাতাকে জিততেই হবে। অন্যদিকে রজত পাতিদারের দল যদি কলকাতাকে হারাতে পারে তাহলে তাদের শেষ চারে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে এই আবহে নাইট শিবিরের মাথার উপর ঘনিয়েছে চিন্তার কালো মেঘ। নেপথ্যে বরুণের চোট। তাঁর জায়গায় কে আসবেন দলে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। 

পায়ের চোটের সমস্যায় ভুগছেন ভারতের রহস্য স্পিনার। তাই বরুণ চক্রবর্তীকে খেলনো নিয়ে বেশ চাপে রয়েছে নাইট শিবির। গত ৮ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বল করতে সমস্যা হয়েছে। এমনকি তাঁকে সোমবার ক্রাচ নিয়েও হাঁটতে দেখা গিয়েছে। বাঁ পায়ে করা হয়েছে ব্যান্ডেজও। যদি আজ বরুণ শেষ খেলতে না পারেন তাহলে তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে আনতে হবে রাহানেদের। তবে কিন্তু প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে লিগ পর্বের শেষ পর্যায়ে বরুণকে ফিরিয়ে আনার জন্য তারা শেষবারের মতো মরিয়া চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

উল্লেখ্য, আইপিএলে প্রথম ছয় ম্যাচে হারার পর কেকেআরের ঘুরে দাঁড়ানোর পেছনে বরুণ এবং তাঁর সতীর্থ সুনীল নারিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রায়পুরের পিচ পেসারদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে যেমনটা রবিবার (১০ মে) আরসিবি এবং মুম্বইয়ের মধ্যে ম্যাচে দেখা গিয়েছিল। তাই, বুধবার বরুণের পরিবর্তে নাইট শিবির যদি একজন অতিরিক্ত পেসারকে দলে নেয়, তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে সুনীল ও অনুকূল রায় থাকায় বাঁহাতি পেসার সৌরভ দুবের অভিষেকের সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন অনেকেই। 

এক নজরে দেখে নিন দুই পক্ষের সম্ভাব্য একাদশ 

আরসিবি সম্ভাব্য একাদশ : ফিলিপ সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পাণ্ড্যে, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা।

কেকেআর সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে , আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, অনুকুল রায়।

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক