যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মণ্ডপে সব প্রস্তুত! পুরোহিত মন্ত্র পড়ছেন, অতিথিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক সেই সময় জানা গেল, যজ্ঞের জন্য প্রয়োজনীয় কাঠই নেই! মুহূর্তে থমকে যেতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কী হবে, কী হবে-এমন চিন্তায় যখন উদ্বিগ্ন কনের আত্মীয়রা, ঠিক তখনই পরিত্রাতা হিসাবে হাজির হলেন সুইগির ইনস্টামার্টের ডেলিভারি বয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিয়ে বাড়িতে পৌঁছে দিলেন যজ্ঞের কাঠ।  সম্প্রতি সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সুপ্রিয়া মাত্তাপাল্লি নামে ইনস্টাগ্রামের এক ইউজার একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সুবেশা এক তরুণী বিয়ে বাড়িতে এক অনলাইন ডেলিভারি পার্টনারের হাত থেকে বিয়ের ধর্মীয় রীতি পালনের জন্য যজ্ঞের কাঠ নিচ্ছেন। আর হাতে চাঁদ পাওয়ার আনন্দে ওই প্যাকেট নিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যাচ্ছেন সুবেশা তরুণী।  তারপর আবার স্বাভাবিক ছন্দে শুরু হয় বিয়ের আচার-অনুষ্ঠান। ইন্সটাগ্রামে শেয়ার হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা হাসিতে ফেটে পড়েছেন। কেউ লিখেছেন,’ আজকের আসল ওয়েডিং প্ল্যানার এই ডেলিভারি বয়।’ আবার কেউ বলেছেন, ১০ মিনিটের ডেলিভারি না হলে বিয়েই বন্ধ হয়ে যেত।’

 

View this post on Instagram

 

A post shared by Supriya Mattapalli (@diamond_clouds_.__)

আরও পড়ুন: সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ! নতুন শ্রম আইনে আপনার চাকরিতে কী কী পরিবর্তন আসতে চলেছে?

সবচেয়ে মজার বিষয় সুইগি নিজেও মন্তব্য করে লিখেছে, ‘আর কিছু লাগবে? এখনই নিয়ে আসছি।’ এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, আধুনিক ভারতের বিয়ের মণ্ডপেও এখন প্রযুক্তি আর কুইক কমার্সের দাপট কতটা।

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর