সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ! নতুন শ্রম আইনে আপনার চাকরিতে কী কী পরিবর্তন আসতে চলেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন সরকার গঠনের পরই চাকরি জগতে বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। মাসের শেষে হাতে কত টাকা পাবেন, সপ্তাহে কতদিন কাজ করতে হবে, কত বছরে গ্রাচুইটি মিলবে, এমনকি চাকরি ছাড়লে কত দ্রুত বকেয়া মিটবে সবকিছুর নিয়ম বদলে যেতে পারে। কেন্দ্রের নতুন শ্রম আইন কার্যকর হলে কর্মচারী ও সংস্থা উভয়ের কাজের ধরনেই আসবে বড় রদবদল।

কেন্দ্র সরকার ২৯ টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে চারটি নতুন শ্রম কোড চালু করেছে। এগুলি হল- মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত বিধান। রাজ্য সরকার এগুলো নিজস্ব নিয়ম প্রকাশের পর ধাপে ধাপে কার্যকর করবে। সবচেয়ে বড় পরিবর্তন ৪৮ ঘণ্টার কর্মসপ্তাহ। অর্থাৎ মোট কাজের সময় একই থাকলেও, তা চারদিনে ভাগ করে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করার সুযোগ থাকতে পারে। ফলে সপ্তাহে তিন দিন ছুটির সম্ভবনা হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, মোট বেতনের অন্তত ৫০ শতাংশকে মূল বেতন হিসেবে ধরা হবে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড (pf) এবং গ্র্যাচুইটির পরিমাণ বাড়বে। তবে হাতে পাওয়া মাসিক বেতন কিছুটা কমে যেতে পারে।

আরও পড়ুন: ইরানে নতুন ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত দিল আমেরিকা

নির্দিষ্ট মেয়াদের কর্মীরাও এক বছর কাজের পর গ্র্যাচুইটি পাবেন। চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে দুই কার্যদিবসের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। সকল কর্মচারীর জন্য নুন্যতম মজুরি এবং মহিলা- পুরুষের সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করার নির্দেশও রয়েছে। ১০ বা তার বেশি কর্মী থাকলে প্রতিষ্ঠানকে নথিভুক্ত করতে হবে। ১০০ বা তার বেশি কর্মী থাকলে ক্যান্টিন, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনে অভিযোগ নিষ্পত্তি কমিটি (Grievance Redressal Committee – GRC) গঠন বাধ্যতামূলক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন শ্রম কোড কার্যকর হলে কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়বে, যদিও বেতন কাঠামো ও কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তনের জন্য অনেককেই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার