মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: হেলমেট না পরলেই এবার থেকে তার মাসুল দিতে হবে! আর রেহাই পাবে না কেউ। কলকাতার রাস্তায় এবার হেলমেট ছাড়া মোটরবাইক চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছে। জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে কড়া অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। হেলমেট না পরলে কোনও অজুহাতই আর গ্রহণ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে লালবাজার।

রাজ্য সরকারের কঠোর অবস্থানের পর গত সোমবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত মাত্র ৩ দিনেই ৩,৩০২ জন বাইকচালক ও আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, শহরের বিভিন্ন কেন্দ্র ও  গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট-সহ সর্বত্র চলছে নজরদারি। হেলমেটবিহীন চালক দেখলে কাউকেই রেয়াত করা হচ্ছে না। তবে অভিযান সত্বেও অনেকের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার সকালে পার্কসার্কাস এলাকায় দেখা যায়, একাধিক মোটরবাইক চালক ও স্কুলপড়ুয়ারা হেলমেট ছাড়াই যাতায়াত করছেন। পুলিশ আটক করলে কেউ বাড়ি কাছেই বলে দাবি করছেন, কেউ বলছেন তাড়াহুড়োতে ভুলে গিয়েছেন হেলমেট পরতে, আবার কেউ জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করছেন। কিন্তু এসব কর্ণপাত করছে না ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

মেটিয়াবুরুজ, এন্টালি, কসবা, বন্দর, ভাঙড় ও রাজাবাজার-সহ বিভিন্ন এলাকায় দিনরাত চলছে বিশেষ অভিযান। শুধু জরিমানা আদায় নয়, প্রতিটি বাইক আরোহী যাতে নিয়মিত হেলমেট ব্যবহার করেন, তা নিশ্চিত করাই পুলিশের এখন মূল লক্ষ্য।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক