মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ২৩ জন আহত। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াসে টঙ্ক কালান এলাকায়। এই বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই কারখানার ভেতরে বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার একটি বড় অংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল বাহিনী ও পুলিশ প্রসাশনের একাধিক দল। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তারা। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে সম্ভাব্য আটকে পড়া শ্রমিকদের খোঁজ চালাচ্ছেন। গুরুতরভাবে দগ্ধ ও আহতদের দ্রুত দেওয়াস জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

প্রাথমিক ধারণা অনুযায়ী, আতশবাজি তৈরির সময় রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ার জেরেই এই বিস্ফোরণ ঘটে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কারখানাটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শ্রমিকদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক