যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা ইজরায়েলের, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়েছে শুধু খাতায় কলমে। বাস্তব বলছে অন্য কথা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই লেবাননের উপর হামলা চালাচ্ছে ইজরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে তাইর ফিলসাইহ শহরে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েলি বিমান বাহিনী। সেই হামলাতেই তিনজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক হস্তক্ষেপে লেবানন ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে সেই সেই নিয়মকে উপেক্ষা করেই চলছে একে অপরের উপর হামলা। সীমান্তজুড়ে  ইজরায়েলের সামরিক বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইজরায়েলের সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৮ জন। আহত হয়েছেন প্রায় ৯ হাজার ২১০ জন। রবিবার লেবাননের শৌকিন, সাফাদ আল-বাত্তিখ, কাফরা, দেইর আন্তার, বাবিলিয়েহ, আদশিত, আল-বিসারিয়েহ ও তেবনিনসহ আরও বেশ কয়েকটি জনবহুল শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। 

আরও পড়ুন: বন্দী মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ জেল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে! 

হামলা চালানোর পাশাপাশি লেবাননের সাধারণ নাগরিকদের উচ্ছেদ নোটিশ ধরিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইজরায়েলি সেনাবাহিনীর জারি করা এক জরুরি আদেশে  পশ্চিম বেকার সোহমোর, নাবাতিয়েহ জেলার রুমিন ও আল-কুসাইবেহ, জেজিন জেলার কাফর হুনা এবং সাইদা জেলার বানাফুল শহরের সাধারণ বাসিন্দাদের অবিলম্বে  নিজেদের ঘরবাড়ি ও এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।  হিজবুল্লাহও ইজরায়েলিবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে। ইজরায়েলের সামরিক কমান্ড স্বীকার করেছে,  গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী  যুদ্ধে হিজবুল্লাহর পাল্টা হামলায় এখন পর্যন্ত ইজরায়েলের মোট ২০ জন  সেনা নিহত হয়েছেন। 

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

স্বস্তি! এক ধাক্কায় আবারও ৬,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

ট্রেনের ভিতর থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন দেহ, ঠিক কী হয়েছিল?

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌