তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি : খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের (Dilip Mondal)। এবার তাঁর ছেলে অর্ঘ্য মন্ডলকে (Arghya Mondal) অস্ত্র সহ গ্রেফতার করেছে এসটিএফ। রবিবার ফ্রেজারগঞ্জ এলাকায় ডায়মন্ড হারবার এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) যৌথ অভিযান চালায়। সেখানেই অর্ঘ্য সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার গভীর রাতে বকখালি ফ্রেজারগঞ্জ এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়েছিল। সেই অভিযআন চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র নিজেদের কাছে রেখেছিল সেই বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। অর্ঘ্যকে জিজ্ঞাসাবাদ করে বিধায়কের নাগালও পেতে চাইছেন তদন্তকারীরা। 

তদন্তকারীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের (Dilip Mondal) পৈলানের বাড়িতে অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। সেই সময় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বিধায়ক। হদিশ মিলছিল না ছেলে অর্ঘ্যরও। অবশেষে মোবাইল লোকেশন দেখে ফ্রেজারগঞ্জ এলাকা থেকে খোঁজ মেলে অর্ঘ্যর। রবিবার রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। অস্ত্র সহ বিধায়কপুত্রকে গ্রেফতার করা হয়েছে। বিধায়কের খোঁজে তল্লাশি চলছে। 

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫