তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোপালে মডেল ও অভিনেত্রী তিশা শর্মার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আরও বাড়ল।একটি সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন তাঁর শাশুড়ি তথা অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং। তাঁর অভিযোগ, পরিবারের আপত্তি সত্ত্বেও তিশা গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন। অন্যদিকে, তিশার পরিবার এই মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করে । তারা জানাই পণের জন্য নির্যাতন করা হত ত্বিশাকে। ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুলিশ। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিবালা সিং জানান, তাঁর ছেলে সমর্থ সিং আদালতে থাকার সময় তিশা ফোন করে জানিয়েছিলেন যে তিনি মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (MTP) পিল খেয়েছেন। তাঁর দাবি, “প্রথম সন্তান যে কোনও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তিশা কখনও সন্তান চাইতেন না। ৭ মে তিনি গর্ভপাতের ওষুধ খান।” ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ত্বিশা ও সমর্থের পরিচয় হয়।  ২০২৫ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়।  গিরিবালা আরও দাবি করেন, তিশা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তাঁর কথায়, “ও নিয়মিত ওষুধ খেত না। কখনও ভালো থাকত, আবার আচমকা অবস্থার অবনতি হত।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, ত্বিশা গাঁজা খাওয়ার কথাও স্বীকার করেছিলেন। ময়নাতদন্তকারী চিকিৎসকদের দাবি, তিশার গলায় ফাঁসের দাগের সঙ্গে মিলিয়ে দেখার জন্য যে বেল্টটি উদ্ধার হয়েছিল, তা তদন্তকারী অফিসার সময়মতো হাসপাতালে জমা দেননি। ফলে ওই বেল্টের সঙ্গে গলার দাগের মিল পরীক্ষা করা সম্ভব হয়নি। পরে পুলিশ জানায়, বেল্টটি ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর AIIMS-এ জমা করা হয়েছে। তদন্তকারী বিশেষ টিমের প্রধান ACP রজনীশ কাশ্যপ স্বীকার করেছেন, এটি তদন্তকারী অফিসারের বড়সড় গাফিলতি।

আরও পড়ুনঃ রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে তিশার পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য টুইশার উপর অত্যাচার চলছিল। মৃত্যুর রাতেও তিনি পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন এবং ভোপাল ছেড়ে নয়ডায় ফিরতে চেয়েছিলেন বলে দাবি পরিবারের। ঘটনায় সমর্থ সিং ও তাঁর মা গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণপ্রথা, নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। যদিও গিরিবালা সিং আগাম জামিন পেয়েছেন, সমর্থ সিংয়ের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।  তার খোঁজে ১০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছে ভোপাল পুলিশ। পরিবারের দাবি, প্রকৃত বিচার তখনই হবে, যখন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে।

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা