জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশে এক ধর্ষণ মামলার অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পর যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে, তা নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। গাজিয়াবাদ কারাগার থেকে বেরোনোর পর ফুলের মালা পরিয়ে, কাঁধে তুলে এবং রোডশো করে তাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। জানা গেছে, হিন্দু যুব বাহিনীর প্রাক্তন সদস্য সুশীল প্রজাপতি উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁকে ফুলের মালা পরিয়ে বীরের মতো স্বাগত জানানো হয়েছে, একটি ভিডিওতে তা দেখা গেছে। অভিযোগ অনুযায়ী, এক এলএলবি পড়ুয়া ছাত্রীকে আইনজীবীর সঙ্গে পরিচয় করানোর অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই অভিযোগে দীর্ঘ সময় ধরে তিনি কারাগারে ছিলেন। প্রায় নয় মাস কারাবাসের পর গত ১৭ মে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু মুক্তির পরই যা ঘটে, তা নিয়ে শুরু হয় বিতর্ক।  

আরও পড়ুন: অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তকে সাদা পোশাকে, গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে সমর্থকরা ঘিরে রেখেছে। তাকে কাঁধে তুলে নেওয়া হয় এবং একটি রোডশো করা হয়, যা অনেকটা বিজয় মিছিলের মতো মনে হয়। ভিডিওতে আরও দেখা যায়, সমর্থকরা স্লোগান দিচ্ছে, হাত মেলাচ্ছে এবং হাসিমুখে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। অভিযুক্তকেও উপস্থিত লোকজনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি গুরুতর অপরাধ মামলার অভিযুক্তকে এভাবে সংবর্ধনা দেওয়া কতটা নৈতিক ও গ্রহণযোগ্য। বর্তমানে ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রো লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা