জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলেই চায় জীবনে সাফল্য অর্জন করতে। সঠিকভাবে চাকরি বা ব্যবসা করে আর্থিক উন্নতি করতে চান সবাই। কঠিন পরিশ্রম করে অর্থ আয় করেও সঞ্চয় করতে পারেন না অনেকেই। সম্পদ তাঁদের কাছে স্থায়ী হয় না। মাসের শেষে প্রায় সব কিছুই শেষ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে, ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের কারণই এর জন্য দায়ী।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কয়েকটি গ্রহ কোনও ব্যক্তির অর্থ উপার্জন, ব্যয় ও সঞ্চয়ের ওপরে প্রভাব ফেলে। এই গ্রহগুলোর মধ্যে উল্লেখযোগ্য, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও শনি। বুধ গ্রহটি বুদ্ধি, ব্যবসা এবং আর্থিক সিদ্ধান্তের জন্য দায়ী বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে বুধের দুর্বলতা একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে নেতিবাচকভাবে। এর ফলে সমস্যা হয়। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। 

জন্মকুণ্ডলীতে শুক্রের অধিক প্রভাব খরচের পরিমাণকে বাড়িয়ে দেয়। এর ফলে আয় হলেও সঞ্চয় করতে  সমস্যা হয়। শুক্র শক্তিশালী হওয়ার কারণে বেশি পরিমাণ খরচ করার প্রবণতা দেখা যায় জাতক-জাতিকার মধ্যে। অন্যদিকে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ ও কল্যাণকর মানা হয়। জন্মছকে বৃহস্পতির স্থান যদি কোনও ভাবে খারাপ থাকে, তা হলে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। বৃহস্পতি সম্পদ, জ্ঞান ও সমৃদ্ধির কথা মনে করায়। জন্মকুণ্ডলীর একাদশ ভাব আয় ও লাভের প্রতিনিধিত্ব করে। ষষ্ঠ ভাব সঞ্চয় ও আর্থিক ভারসাম্যের প্রতিনিধিত্ব করে। যখন এই দুটি ভাব অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, তখন ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন। জন্মকুণ্ডলীর একাদশ ভাবকেই খরচ ও সঞ্চয়ের জন্য ধরা হয়ে থাকে। 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ