‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে চাকরির পরীক্ষায় স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয় সেই বিষয়ে বিশেষ আইন আনা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার শিয়ালদহে রোজগার মেলায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের খুব বদনাম হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু বিগত ১৫ বছরে সেই স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। চাকরির পরীক্ষায় ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি জমা নেওয়া হতো। এটা ব্যাড প্র্যাক্টিস। আমরা আগামী দিনে এই নিয়মে বদল আনব। তার জন্য বিধানসভার অধিবেশনে একটি নতুন আইন পাশ করানো হবে। পরীক্ষার্থীদের ওএমআর শিটের সঙ্গে দেওয়া কার্বন কপি এবার থেকে দিয়ে দেওয়া হবে পরীক্ষা শেষে। পরীক্ষার্থীদের কাছেই থাকবে কার্বন কপি। এতে স্বচ্ছতা বজায় থাকে। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের খুব বদনাম হয়ে গিয়েছে। সেই বদনাম ঘোচাতে হবে। তাই বিশেষ আইন আনা হবে, প্রস্তাবও রাখা হবে বিধানসভার অধিবেশনে। আমাদের বাজেটে এই দিকটার দিকেও নজর দেওয়া হবে। কেন্দ্রের নানা নিয়োগেও বাধা দেওয়া হত আগে। তাই রেলের পরীক্ষা রাজ্যে নেওয়া হত না। বাইরে যেতে হত পরীক্ষার্থীদের, এবার থেকে সেই সমস্যা আর হবে না। কেন্দ্রের পরীক্ষাগুলির ক্ষেত্রেও সদর্থক পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ওবিসি সংরক্ষণের নিয়ম পশ্চিমবঙ্গে মানা হয়নি।’

আরও পডুন: দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা আছে। তা কমানো উচিত। স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য সরকার। স্বচ্ছতার স্বার্থেই অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা যাবে না। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ যাতে হয়, তাই এই রোজগার মেলার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। সেটা আর হবে না।’ এদিন শিয়ালদহে রোজগার মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার।

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানা

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা