দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের (Sanjay Das) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে তাঁর ঘরে পরিবারের লোকজন ঝুলন্ত দেহ দেখতে পায়। কী কারণে আত্মঘাতী হয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সঞ্জয় দাস (Sanjay Das)। শুক্রবার রাতে বাড়ির লোকদের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছিলেন। শনিবার বেলা হয়ে যাওয়ার পরেও তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না। সেই কারণে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। তাতেও সাড়া না মেলায়, ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

তাঁরাই দেহ উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে ঠিক কীভাবে ও কোন সময়ে মৃত্যু হয়েছে তাঁর। আত্মঘাতী নাকি অন্য কারণ রয়েছে তা জানা যাবে। ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কীভাবে ঘটনাটি ঘটল তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে। তবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে কথা বলে আসল কারণ জানতে চাইছেন তাঁরা। 

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা