ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যু মামলা পৌঁছে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্তে গাফিলতি ও নিরপেক্ষতা নষ্টের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শুনানি প্রক্রিয়া শুরুর কথা জানাল দেশের সর্বোচ্চ আদালত। আজ, শনিবার রাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে সুুপ্রিম কোর্ট। আগামী সোমবার (২৫ মে) এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। সেদিনই এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মুহূর্তে প্রাক্তন মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় সিবিআইকে তদন্তভার দিতে সুপারিশ করেছে মধ্যপ্রদেশ সরকার। তাঁর মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। কিন্তু এই ঘটনার গুরুত্বের কথা মাথাতে রেখে নিজের থেকেই হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এবার এটাই দেখার দেশের সর্বোচ্চ আদালত এই রহস্যজনক মৃত্যু মামলায় কী নির্দেশ দেয়।

প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্রমেই জটিল হচ্ছে তদন্ত। একের পর এক নতুন তথ্য, চাঞ্চল্যকর ছবি এবং আইনি টানাপোড়েনে এখন তীব্র চাপে তদন্তকারী সংস্থাগুলি। এদিন সকালে ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড় আসে। তদন্তকারীদের হাতে এসে পৌঁছয় কিছু বিশেষ ছবি, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল ত্বিশা শর্মার মৃতদেহ। এই ছবিগুলির ভিত্তিতেই তদন্তকারী দল এখন একাধিক দিক পুনর্বিবেচনা করছে। সূত্রের খবর, মামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন ছবিগুলি প্রকাশ্যে আসার পর একাধিক নতুন প্রশ্ন উঠেছে। প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর তদন্তকারী আধিকারিকরা। তাঁদের বক্তব্য, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে খুব শীঘ্রই ঘটনার প্রকৃত সত্য সামনে আনার চেষ্টা চলছে। এদিকে মামলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ত্বিশার স্বামী সম্রাট সিং-কে জবলপুর থেকে ভোপালে নিয়ে এসেছে পুলিশ। গতকাল, শুক্রবার গভীর রাতে তাঁকে ভোপালের কাটারা হিলস থানায় এনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তকারীদের মতে, ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্ব বিবেচনা করে সমস্ত প্রমাণ ও তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া ত্বিশার স্বামীর আইনজীবির লাইসেন্স বাতিল করেছে। তদন্ত চলাকালীন এই পদক্ষেপকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া, ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংয়ের বাড়িতে গিয়ে হাইকোর্টের নোটিশ দেওয়ালে সাঁটিয়ে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ীই এই নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্তের সমস্ত আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

উল্লেখ্য, গত ১২ মে শ্বশুরবাড়ি থেকে ত্বিশা শর্মার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ত্বিশার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। দাবি পূরণ না হওয়াতেই সম্ভবত তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর শাশুড়ি, প্রাক্তন জেলা বিচারক গিরিবালা সিংহের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। তিনি বর্তমানে ভোপাল জেলায় কমিশনের সভাপতি পদে রয়েছেন, তবে তার এই পদে থাকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক