বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ধুমধাম করেই বিয়ে হয়েছিল। কিন্তু সুখ বেশিদিন সইল না। বিয়ের ২৫ দিনের মাথাতেই আত্মঘাতী হয়ে নিজেকে শেষ করে দিয়েছিলেন নবপরিণীতা। স্ত্রী বিচ্ছেদের যন্ত্রণা সামলাতে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামীও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গ্বালিয়রে। নববিবাহিতা দম্পতির এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোড়া আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আত্মঘাতী দম্পতির ডিজিটাল ডিভাইস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।

মুরার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৫ এপ্রিল ঘটা করেই বিযে হয়েছিল গ্বালিয়র নিবাসী সিদ্ধার্থ কান্ডিলের সঙ্গে বিয়ে হয়েছিল হুরাওয়ালি লিঙ্ক রোডের বাসিন্দা ২৩ বছরের মেঘা ওরফে জ্যোতির। পরের দিন ২৬ এপ্রিল স্বামীর মুখে হাসিমুখেই শ্বশুরবাড়িতে পা রেখেছিল। কিন্তু আচমকাই ১ মে বাপের বাড়ি ফিরে আসে। তার পরে বাপের বাড়িতেই রয়ে গিয়েছিল। গত ২০ মে সকাল এগারোটা নাগাদ এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে বাড়ির বাইরে গিয়েছিলেন মেঘার বাবা। বাড়িতে ছিলেন মেঘা ও তাঁর মা। দোতলায় গিয়েই সিলিং ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখেন মেঘার মা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেঘার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ওই মর্মান্তিক ঘটনার দু’দিনের মাথায় গতকাল শুক্রবার (২২ মে) বাড়ির শৌচালয় থেকে মেঘার স্বামী সিদ্ধার্থের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিদ্ধার্থের বাবা পারমল সিংহ জানিয়েছেন, ‘স্ত্রীর আত্মহত্যার পরেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন সিদ্ধার্থ। চুপচাপ ছিলেন। কারও সঙ্গে কথাও বলতেন না।’

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বর্ষার দিনে আলাদা কিছু ট্রাই করতে চান? বানান টক-ঝাল মিষ্টি আচারি কুমড়ো

রাতের অন্ধকারে ঢেলে দিয়েছে বিষ, মরে ভেসে উঠেছে রুই-কাতলা, মাথায় হাত মাছ চাষির

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩