নন্দীগ্রামে প্রথম জনসভা, রবিবাসরীয় হলদিয়াতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই প্রত্যেক জেলাতে গিয়ে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার হলদিয়াতে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি। সদ্য নয়াদিল্লি থেকে ঘুরে এসেছেন। সেখানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার উন্নয়ন নিয়ে। এবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি। জেলায় গিয়ে এটি তাঁর তৃতীয় প্রশাসনিক বৈঠক।

এদিকে এই প্রশাসনিক বৈঠকে জেলাশাসক, মহকুমাশাসক–সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ অফিসার এবং পুলিশ সুপার ও বেশ কিছু অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের আগে নন্দীগ্রামে যাওয়ার কথা আছে তাঁর। মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম জনসভা করবেন শুভেন্দু অধিকারী। আজ, রবিবার বিকেল ৪টে নাগাদ নন্দীগ্রামে যাবেন তিনি। সেখানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে নন্দীগ্রামে প্রথম সভা করবেন। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সভা হবে। আবার সোমবার নবান্নে সমস্ত দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে।

অন্যদিকে নবান্নের বৈঠক হবে একাধিক প্রকল্প নিয়ে। দুপুর ১২টায় আগামীকাল হবে বৈঠক। আর আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রোয়াপাড়ার নিজের কার্যালয়ে গিয়ে সেদিন দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। আজকের সভা নিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘‌নন্দীগ্রামের ঘরের ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। তাই নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে তাঁর সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলে।’‌

এছাড়া আজ রবিবার বিকেল ৬টা নাগাদ হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে হলদিয়ার বিষয় নিয়ে প্রশাসনিক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। ওই বৈঠকে জেলা প্রশাসনের অফিসাররা উপস্থিত থাকবেন। পুলিশ কর্তারাও থাকবেন এবং শ্রমিকদের বিষয়েও আলোচনা হবে বলে খবর।

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী

পাকিস্তানের কোয়েট্টায় যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩