লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঠিক যেন বলিউডের সিনেমা ‘ডলি কি ডোলি’। সাধারণ মানুষ সিনেমায় যে সমস্ত ঘটনা দেখে সেই ঘটনা এবার দেখা গেল বাস্তবে। সিনেমায় দেখা গিয়েছিল একজন সুন্দরী ধোঁকাবাজ মহিলা যিনি সরল মানুষদের ফাঁদে ফেলে তাঁদের বিয়ে করতেন। আর তারপর সমস্ত টাকা গয়না নিয়ে উধাও হয়ে যেতেন। এবার সেই ঘটনা ঘটল বাস্তবেই। বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ে গিয়েছে বর সহ শ্বশুরবাড়ির সদস্যদের।

জাফফরনগরের ছাপার থানা এলাকার পুলিশ এক ধূর্ত কনে, তার মা এবং এক মহিলা দালালকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী মাঙ্গেরামের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই চক্রটির হদিশ পায়। জানা গিয়েছে, রামপুর গ্রামের বাসিন্দা মাঙ্গেরামের ছেলেকে ঘুমাবতীর বাসিন্দা রবীন্দ্র, সোনাক্ষী নামের একটি মেয়ের ছবি দেখিয়ে বিয়ের জন্য প্রলুব্ধ করে। তারপর অভিযুক্তরা ১০ মে হরিদ্বারের একটি বাড়ি ভাড়া করে সেখানে বিয়ের অনুষ্ঠান করে। বিয়ে পর্যন্ত সবটাই ঠিক ছিল। রীতিনীতি মেনে মাঙ্গেরামের ছেলের বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তিনি টেরও পাননি যে তিনি প্রতারিত হতে চলেছেন। নতুন বউকে স্বাগত জানান শ্বশুরবাড়ির সদস্যরা। কিন্তু বিয়ের পরের দিনই নতুন বউ সোনাক্ষী বাড়িতে রাখা সমস্ত সোনা-রুপোর গয়না নিয়ে পালিয়ে যায়। এই খবর জানতে পেরে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে নতুন বউ এবং তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তবে সবটাই ব্যর্থ হয়। কারও সঙ্গেই করা যায়নি যোগাযোগ।

আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ঘটনার পরেই ভুক্তভোগীর পরিবার ২৩ মে ছাপার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সদর থানার সিও রবি শঙ্কর মিশ্রের মতে, অভিযোগ পাওয়ার পর পুলিশ আইপিসির ধারা 318 (4), 61(2), এবং 317 (2) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। অভিযুক্তদের ধরার জন্য অবিলম্বে পুলিশ দল গঠন করা হয়েছিল। পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই কনে সোনাক্ষী, তার মা কামিনী এবং দালাল আশাকে গ্রেফতার করে। চুরি হওয়া গহনার প্রায় ৭০ শতাংশও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এই চক্রটি সাধারণত ধনী পরিবারগুলোকে লক্ষ্যবস্তু করত, যাদের ছেলেদের বিয়ের বয়স হয়ে যাওয়ার সত্বেও বিয়ে করতে পারত না। এরপর তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি ফাঁদ পাতত। বিয়ের এক বা দুই দিন পর কনে সমস্ত টাকা, গয়না লুট করে পালিয়ে যেত। পুলিশ বর্তমানে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করছে।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?