‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবার সাইবার প্রতারণার নতুন হাতিয়ার হয়ে উঠেছে। পাঞ্জাবে এই নাম ব্যবহার করে সাধারণ মানুষের মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে প্রতারণার জাল পেতেছে সাইবার অপরাধীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে লুধিয়ানা পুলিশ জনসচেতনতা গড়ে তুলতে নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সতর্কতামূলক ভিডিও প্রকাশ করেছে।

৪২ সেকেন্ডের ওই ভিডিওতে পুলিশ অফিসার অমরিন্দর সিং স্পষ্টভাবে তুলে ধরেছেন, কীভাবে একটি ছোট অসাবধানতাই মুহূর্তে আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে। তাঁর কথায়, সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুবসমাজকে লক্ষ্য করে বার্তা পাঠাচ্ছে। বার্তাগুলিতে আবেগঘন ও প্ররোচনামূলক ভাষায় লেখা থাকছে-“দেশের ডাক এখন ব্যবস্থা পরিবর্তনের” কিংবা “যুবকদের জন্য এসেছে বড় সুযোগ।” এর সঙ্গে দেওয়া হচ্ছে ‘ককরোচ জনতা পার্টিতে যোগদানের’ আহ্বান এবং একটি সন্দেহজনক লিঙ্ক। পুলিশ জানিয়েছে, এটি আসলে একটি ফিশিং লিঙ্ক। ব্যবহারকারী কৌতূহলবশত বা আবেগের বশে লিঙ্কে ক্লিক করলেই মোবাইল ফোন হ্যাক হয়ে যেতে পারে। এরপর ফোনে থাকা ব্যাঙ্কিং তথ্য, পাসওয়ার্ড, ওটিপি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সরাসরি প্রতারকদের হাতে পৌঁছে যায়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট খালি করাই নয়, ভুক্তভোগীর পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের ঋণ নেওয়ার মতো অপরাধও ঘটতে পারে।

আরও পড়ুনঃনারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

প্রসঙ্গত, ‘ককরোচ জনতা পার্টি’ আসলে কোনো রাজনৈতিক দল নয়। এটি মূলত যুব বেকারত্ব, সামাজিক বৈষম্য ও ব্যবস্থাগত অসন্তোষের বিরুদ্ধে একটি ডিজিটাল প্রতিবাদ আন্দোলন। ভাইরাল পোস্ট ও ইশতেহারের মাধ্যমে এটি বহু তরুণের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে সামাজিক প্রতিবাদের আড়ালে লুকিয়ে থাকা সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করাই এখন সবচেয়ে বড় সচেতনতা।

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

অফিসের টিফিনের জন্য বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সবজি-ভরা ওমলেট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প