‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ মহিলারা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। একসময় কিছু কাজ শুধুমাত্র পুরুষদের জন্য বলে মনে করা হলেও, মহিলারা এখন সেগুলো আত্মবিশ্বাসের সাথে করছেন। বেঙ্গালুরুর একজন মহিলা অটোচালকের গল্প সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। তাঁর কাজ সম্পর্কে বলা কথাগুলো লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। 

সম্প্রতি বেঙ্গালুরু-নিবাসী এবং অ্যামাজনের কর্মী শ্রেয়শী সিনহা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একজন মহিলা অটোচালক যাত্রী নিয়ে শহরের রাস্তায় চলেছেন। শ্রেয়শী জানান, তিনি একদিনের জন্য অটো বুক করেছিলেন। চালক তাকে নিতে এলে ফোনে প্রযুক্তিগত সমস্যার কারণে পথনির্দেশ জানতে চান। সেই সূত্রেই শুরু হয় দু’জনের আলাপচারিতা। কথোপকথনের এক পর্যায়ে শ্রেয়শী জানতে চান, কেন তিনি এই পেশা বেছে নিয়েছেন। উত্তরে নারীটি হাসিমুখে বলেন, “বাসন ধোয়ার চেয়ে অটো চালানো অনেক ভালো। আমি ঘুরতে ভালোবাসি। এখানে সময়ের কোনো বাঁধন নেই। যখন ইচ্ছে, যতক্ষণ ইচ্ছে কাজ করতে পারি।” তার এই সরল উত্তরেই যেন লুকিয়ে আছে  আত্মনির্ভরতার এক গভীর দর্শন। তিনি স্পষ্ট করে জানান, এমন একটি কাজ তিনি চেয়েছিলেন যেখানে থাকবে স্বাধীনতা, নিজের সিদ্ধান্তে চলার সুযোগ এবং কারও ওপর নির্ভরশীল না হওয়ার আত্মবিশ্বাস।

 

View this post on Instagram

 

A post shared by Shreyashiiii (@shree__yeahh)

আরও পড়ুনঃ চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই এই মহিলাকে ‘প্রকৃত স্বাধীনতার প্রতীক’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, “তিনি শুধু অটো চালাচ্ছেন না, নিজের জীবনও নিজেই চালাচ্ছেন।” এই গল্প আরও একবার প্রমাণ করল, কাজের কোনো ছোট-বড় নেই। সম্মান, আত্মবিশ্বাস এবং নিজের শর্তে বাঁচার ইচ্ছাই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। বেঙ্গালুরুর এই মহিলা আজ অসংখ্য মানুষের কাছে সাহস আর স্বাবলম্বীতার উজ্জ্বল উদাহরণ। 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের