চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এক বিবাহিত মহিলাকে দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন, অন্য ধর্মে ধর্মান্তরিত করার চাপ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গাংগোহ থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সাহারানপুর জেলায়।

সূত্রের খবর, দুই সন্তানের মা এক মহিলা গাংগোহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, চার সন্তানের জনক সাব্বান নামের এক ব্যক্তি তাকে প্রেমের ফাঁদে ফেলে নিজের সঙ্গে নিয়ে যায়। অভিযোগ , অভিযুক্ত প্রথমে বিয়ের আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে সেই প্রতিশ্রুতি এড়িয়ে যায়। মহিলার দাবি, বিয়ের কথা তুললেই অভিযুক্ত তার উপর মানসিক চাপ সৃষ্টি করত এবং একাধিকবার শারীরিকভাবে নির্যাতন চালায়। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত অশালীন আচরণ শুরু করে এবং তাকে হত্যার হুমকিও দেয়। পাশাপাশি অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের নির্দেশে গাংগোহ থানা দ্রুত তদন্তে নামে। বিশেষ অভিযানে বুদ্ধখেড়া পৈঠ রোড এলাকা থেকে অভিযুক্ত সাব্বানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃপ্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, ২০২২ সালে সে সিমরান নামে ওই মহিলাকে নিজের সঙ্গে রাখে। জানা গিয়েছে, মহিলাটিও পূর্বে বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত আরও জানিয়েছে, কারনালের একটি ভাড়া বাড়িতে তাদের একসঙ্গে রাখা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, বিয়ে নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বিবাদ হতো। পুলিশ এখন গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং এই মামলার সঙ্গে জড়িত আরও তথ্য সংগ্রহে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন