ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের কার্যলয় থেকে ফের উদ্ধার রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে থেকে ট্যাংরার ওই কার্যালয়ে কোনও তৃণমূল কর্মীকে দেখা যাচ্ছিল না। ওই কার্যালয়ের ভিতরে থাকা আলমারি থেকে বিপুল পরিমাণ আধার, রেশন, ভোটার কার্ড উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই কার্ডগুলো নিজেদের কাজে লাগাত স্থানীয় তৃণমূল কর্মীরা।

জানা গিয়েছে, ৪ মে-র পরে থেকে ওই কার্যলয় বন্ধ ছিল। বুধবার রাতে ওই কার্যালয়ে প্রবেশ করেন স্থানীয় কয়েকজন। কার্যলয়ের ভিতরে থাকা আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। আলমারির দরজা খুলেতেই মাটিতে এসে পড়ে রাশি রাশি পরিচয় পত্র। তারমধ্যে যেমন আধার কার্ড রয়েছে, তেমন রয়েছে ভোটার কার্ড, রেশন কার্ডও। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে। এই কার্ডগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, তৃণমূলের পার্টি অফিসে কীভাবে এল এতগুলো কার্ড? কী উদ্দেশ্য নিয়ে সেখানে রাখা হয়েছিল কার্ডগুলো? এই কার্ড ভোটের সময় ব্যবহার করা হতো বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন-তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

প্রসঙ্গত, বিধাননগরের বাসন্তীদেবী কলোনি এলাকায় ৩৬ নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টির বেশি আধার কার্ড উদ্ধার হয়েছিল। স্থানীয়দের একাংশ এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ছিল, কারও বাড়িতে আধার কার্ড পিওন দিতে গেলে আগেই সেটা ছিনিয়ে নেওয়া হতো। তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে একটি তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ রেশন কার্ড। রাজ্যে পালাবদলের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কার্যলয় থেকে উদ্ধার হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ও জব কার্ড। কিন্তু সেই সকল কার্ড আসল নাকি ভুয়ো তা জানা যায়নি। 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা