‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির রাস্তায় LGBTQ জনসমাবেশে করা একটি সাধারণ স্ট্রিট ইন্টারভিউ আচমকাই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত বিতর্কে পরিণত হয়েছে। এক পুলিশকর্মীর বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন উত্তাল ইনস্টাগ্রাম, এক্স ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। কেউ ক্ষোভ প্রকাশ করছেন, কেউ আবার বলছেন , এটাই এখনও বহু ভারতীয় পরিবারের বাস্তব মানসিকতা। 

ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন কনটেন্ট ক্রিয়েটর @parley.96। অনুষ্ঠানে উপস্থিত মানুষদের সঙ্গে মজার ও খানিক উসকানিমূলক প্রশ্নোত্তরের মাঝেই তিনি ডিউটিতে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তার কাছে LGBTQ সম্প্রদায় এবং সমকামিতা নিয়ে তাঁদের মতামত জানতে চান। এক পর্যায়ে তিনি এক পুলিশকর্মীকে প্রশ্ন করেন, যদি তাঁর নিজের সন্তান সমকামী হন, তাহলে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। একজন পুলিশ শান্তভাবে উত্তর দেন, হাতের পাঁচটা আঙুল তো একরকম নয়, অর্থাৎ প্রত্যেক মানুষের স্বভাব ও পরিচয় আলাদা হতে পারে।তবে আরেক পুলিশকর্মীর উত্তর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে দেয়। তিনি সোজাসাপ্টা বলেন, ‘হাড্ডি তোড় দেঙ্গে’ অর্থাৎ হাড় ভেঙে দেব। এই মন্তব্য শুনে আশপাশে উপস্থিত অনেকেই চমকে ওঠেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং লাখ লাখ ভিউ অর্জন করে।

 

View this post on Instagram

 

A post shared by Parley (@parley.96)

আরও পড়ুনঃ গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

২০১৮ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে ভারত সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দিলেও সামাজিক গ্রহণযোগ্যতা এখনও সর্বত্র সমান নয়। বড় শহরগুলোতে প্রাইড মার্চ, LGBTQ কনটেন্ট ক্রিয়েটর ও অন্তর্ভুক্তিমূলক প্রচার বাড়লেও সমাজের বহু স্তরে এখনও বিদ্বেষ, পারিবারিক চাপ ও বৈষম্যের অভিযোগ রয়েছে। ভাইরাল হওয়া এই দিল্লির ভিডিওটি আবারও দেখিয়ে দিল, একদিকে যেমন বদলাচ্ছে জনপরিসরের আলোচনা, অন্যদিকে সমাজের একটি অংশ এখনও আটকে রয়েছে পুরনো দৃষ্টিভঙ্গিতে।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১