গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম মানেই কাঁচা আমের নানা পদ। আর সেই তালিকায় অন্যতম জনপ্রিয় একটি রেসিপি হল গুজরাতি স্টাইলের ইনস্ট্যান্ট ম্যাঙ্গো চাটনি। সম্প্রতি সেলিব্রিটি শেফ কুণাল কাপুর তাঁর সহজ ও দ্রুত তৈরি করা এই রেসিপিটি শেয়ার করেছেন, যা অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায়। টক, মিষ্টি আর হালকা ঝালের অসাধারণ মিশ্রণ এই চাটনি রুটি, পরোটা কিংবা সাধারণ খাবারের সঙ্গেও দারুণ মানিয়ে যায়।

উপকরণ

কাঁচা আম কুরানো – ২ কাপ

চিনি – ৩৫০ গ্রাম

নুন – স্বাদমতো

বিট নুন – ১.৫ চা চামচ

লঙ্কার গুঁড়ো – ১.৫ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – ১.৫ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো – ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে কাঁচা আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। এরপর একটি প্যানে কুরানো আম, চিনি, নুন, বিট নুন ও লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে কম আঁচে রান্না করুন। ধীরে ধীরে চিনি গলে গিয়ে আমের সঙ্গে মিশে ঘন হতে শুরু করবে। এরপর প্যানে ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে নেড়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। যখন মিশ্রণটি চকচকে ও হালকা ঘন হয়ে আসবে, তখন গোলমরিচ গুঁড়ো ও ভাজা জিরে ছড়িয়ে ভালভাবে মিশিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। এই গুজরাতি চুন্দা পরোটা, থেপলা, রুটি কিংবা খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে। চাইলে এয়ারটাইট কাচের বোতলে ভরে কয়েকদিন সংরক্ষণও করতে পারেন। গরমের দুপুরে এক চামচ এই টক-মিষ্টি আমের চাটনি সাধারণ খাবারকেও করে তুলবে আরও সুস্বাদু।  

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১