এই বিশেষ দিনগুলিতে খাবার খাওয়া মহাপাপ! শাস্ত্রের নিয়মাবলী জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে পুজো ও উপোস করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দুটি করলে ঈশ্বরের আশীর্বাদ মেলে বলে জানা যায়। নির্দিষ্ট দিনে ঈশ্বরকে খুশি করার জন্য উপোস করা হয়ে থাকে। এই সময় কোনওরকম খাবার খাওয়া নিষিদ্ধ। অনেকে নির্জলা উপোস করেন। অর্থাৎ জল গ্রহণ পর্যন্ত করেন না। নিয়ম মেনে উপোস করলে পুণ্যলাভ করা হয়ে থাকে। কিন্তু এই নিয়ম অমান্য করলেই দেব-দেবীরা অসন্তুষ্ট হন। তার প্রকোপ এসে পড়তে পারে। বিশ্বাস করা হয়ে থাকে এই বিশেষ দিনে খাবার খেলে গুরুতর পাপ হয়।

গ্রহণের সময়: হিন্দুধর্মে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে অত্যন্ত মূল্যবান বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে খাবার খাওয়া অশুভ। গ্রহণের সময় পরিবেশ নেতিবাচক শক্তির প্রভাব থাকে। তবে বয়স্ক, অসুস্থ শিশু এবং গর্ভবতী মহিলাদের এই সময় নিয়ম মেনে চলতে হয়।

কন্যাদান: হিন্দুধর্মে বিবাহে কন্যাদান করা হয়ে থাকে। একে সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, কন্যাদানের ব্রত গ্রহণের পর এই পুণ্যকর্ম সম্পন্ন না হওয়া পর্যন্ত খাবার খাওয়া উচিৎ নয়। এটা করলে পাপ হয় বলে মনে করা হয়।  

ব্রাহ্মণ ভোজন: অনেক সময় পুজো বা বিশেষ কোনও কারণে ব্রাহ্মণ ভোজন করানো হয়। এই সময় ব্রাহ্মণদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হয়। ব্রাহ্মণদের খাইয়ে তারপরেই খাদ্যগ্রহণ করতে হয়। তবে ফলাহার করা যায় বলে জানা যায়।

মৃত্যুকালে: পরিবারের কারও মৃত্যু হলে বা কারও অন্তিম মুহূর্তে খাবার খাওয়া একদম উচিত নয়। এই সময় মূলত সংযমের সময় হিসেবে ধরা হয়। এই সময় খাবার গ্রহণ করাকে পাপ বলে মনে করা হয়।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ