নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি ছোট্ট মুখ, যার হাসিতে ভরে উঠত ঘর। দুটি নিষ্পাপ চোখে ছিল হাজারো স্বপ্ন, ছিল মায়ের আঁচল জড়িয়ে নিশ্চিন্তে বড় হয়ে ওঠার গল্প। সেই শিশুটিই আজ নিথর। নিষ্ঠুরতার নির্মম আঘাতে থেমে গেল তার ছোট্ট জীবনের সবকটি স্বপ্ন। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা শুধু একটি পরিবারকে নয়, কাঁদিয়েছে গোটা দেশকে। যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল মানবতা।

অভিযোগ, একতরফা মোহ আর বিকৃত মানসিকতার বলি হতে হল এক নিষ্পাপ শিশুকে। যে বয়সে তার খেলনা নিয়ে মেতে থাকার কথা ছিল, যে সময় মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোনোর কথা ছিল, সেই বয়সেই তাকে সহ্য করতে হল পৈশাচিক নির্যাতন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওটি যেন চোখের জল আটকে রাখতে দেয় না। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বারবার নির্মমভাবে মাটিতে আছড়ে ফেলছে।  ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটদুনিয়া। কেউ কেউ এই ঘটনাকে ‘অমানবিকতার চরম উদাহরণ’ বলে অভিহিত করেছেন। কেউ আবার কাঁদতে কাঁদতে প্রশ্ন তুলেছেন, কোন সমাজে বাস করছি আমরা, যেখানে শিশুরাও নিরাপদ নয়? অনেকেই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। একইসঙ্গে এমন নৃশংস ভিডিও আর ছড়িয়ে না দেওয়ার আবেদনও জানিয়েছেন কেউ কেউ। কারণ এই দৃশ্য শুধু চোখে জল আনে না, ভিতরটা তছনছ করে দেয়।

আরও পড়ুনঃ দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

একটি ছোট্ট প্রাণের নিভে যাওয়া যেন আজ অসংখ্য মায়ের বুকের কান্না হয়ে উঠেছে। ফিরোজাবাদের সেই শিশুটি আর ফিরবে না। তার খেলনাগুলো হয়তো এখনও পড়ে আছে ঘরের এক কোণে, অপেক্ষা করছে ছোট্ট হাতের স্পর্শের। কিন্তু সে আর ফিরবে না। একটি নিষ্পাপ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু ফের সামনে এনে দিল সমাজের এক অন্ধকার বাস্তবতা। এখন সবার একটাই প্রশ্ন, কবে মিলবে বিচার? ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর