দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র এক গ্লাস দুধের আবদার করেছিল শিশু! আর সেই আবদারের পরিণতি হল মৃত্যু। অভিযোগ, দুধ চেয়ে কান্নাকাটি করায় মাত্র চার বছরের এক শিশুকে নির্মমভাবে মারধর করেন তার বাবা। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম যশ। সে ছিল বিশেষ চাহিদাসম্পন্ন এবং পরিবারের একমাত্র সন্তান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পাওয়াইয়ের গৌতম নগর এলাকায় । ঘটনার সময় শিশুটির মা বাড়িতে ছিলেন না। প্রায় দুই সপ্তাহ ধরে শিশুটির মা তার বাপের বাড়িতে ছিলেন। ফলে শিশুটি তখন তার বাবার কাছেই ছিল। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত রাজেশ সিং দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। সংসারের খরচ বহন করতেন তার স্ত্রী। বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরের দিকে যশ দুধ খাওয়ার জন্য বাবার কাছে আবদার করে। কিন্তু দুধ না পেয়ে সে কান্না শুরু করলে রাজেশ রেগে যান এবং একপর্যায়ে তিনি শিশুটিকে মারধর করেন। এরপর রাগের বশে তাকে জোড়ে ছুড়ে মারেন। শিশুটির মাথায় মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত হওয়ার পরও শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি বলে অভিযোগ। কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে মাথায় গুরুতর আঘাত এবং হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করা হয়। রিপোর্টেও উল্লেখ করা হয়েছে মাথার মারাত্মক আঘাতই শিশুটির মৃত্যুর প্রধান কারণ। 

আরও পড়ুন: নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ঘটনার পর রাজেশ সিং তার বোনের বাড়িতে গিয়ে ছেলেকে মারধরের বিষয়টি স্বীকার করে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর শুনে তার বোন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে যান। পরে তিনি পাওয়াই থানায় গিয়ে পুরো ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে রাজেশকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন।  

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর