‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কাছের বন্ধুই এখন শত্রু হয়ে উঠেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়েই ইরানের উপর হামলা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নেতানিয়াহু এখন ট্রাম্পে চক্ষুশূল হয়ে উঠেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর বেজায় চটেছেন ট্রাম্প। এক সময়ের কাছের বন্ধুকে ‘পাগল ও অকৃতজ্ঞ’ বলতেও পিছুপা হননি তিনি। জানা গিয়েছে, এই দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে। সেটা প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে উঠেছে ঝড়।

লেবাননে ইজরায়েলের আগ্রাসন নিয়ে কথা হয় ট্রাম্প ও নেতানিয়াহুর। সেই সময়েই মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। লেবাননের উপর ইজরায়েলের হামলার কারণেই ইরানের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেছেন, “তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইজরায়েলকেও ঘৃণা করে।” একটি সূত্র জানিয়েছে, কথাবার্তার সময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে  তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুমি এসব কী  করছো?’

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭ 

এই ঝামেলার সূত্রপাত ইজরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার নির্দেশ দেওয়ার পর। তাছাড়াও ইজরায়েল দক্ষিণ লেবাননের দিকে স্থল অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহুর এই পদক্ষেপে আবার বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে  ইরান জানিয়েছে ইজরায়েল লেবাননের উপর হামলা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে চুক্তি সম্ভব নয়। লেবাননের উপর হামলার যে নির্দেশ নেতানিয়াহু দিয়েছেন তাতেই খাপ্পা ট্রাম্প। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন তাঁর সিদ্ধান্তের কারণে ইরানের সঙ্গে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা  বিপদের মুখে  পড়েছে।  

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের

পুজোর সামগ্রীতে বটপাতা রাখেন?  জানুন কোন দেব-দেবীকে নিবেদন করা নিষিদ্ধ