‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

সালটা ২০২২, যখন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে একটি রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ২০২২, যখন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে একটি রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের ঘোষণা দিয়ে ছিলেন। বিষয়টি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছিল। শুধু তাই নয়, ললিত মোদি তাঁর ইনস্টা গ্রামের বায়োও পরিবর্তন করে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘মাই লাভ’, সঙ্গে সুস্মিতাকে ট্যাগ করেছিলেন। যদিও পরে বিষয়টি পুরোটাই অস্বীকার করেন সুস্মিতা সেন। এবং তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়েও কখনও আলোচনা করতে দেখা যায়নি ললিত মোদিকে। বরং এই জল্পনায় সবাই সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বলতে শুরু করেছিল। অর্থের লোভে ধনী ব্যক্তির সঙ্গে প্রেম করছেন সুস্মিতা, অভিনেত্রীকে ‘স্বার্থপর’ও আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে ললিত মোদির। যদিও তিনি সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে কখনই প্রকাশ্যে আলোচনা করেননি। কিন্তু এবার সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’, ‘স্বার্থপর’ আখ্যার বিরোধিতা করে আসরে নামলেন পলাতক শিল্পপতি ললিত মোদি। পুরোনো প্রেম যেন উতলে উঠল তাঁর। সুস্মিতাকে নিয়ে সমালোচনার জবাব দিলেন তিনি।

জোর দিয়ে বললেন, তাঁদের সম্পর্কের সঙ্গে অর্থের কোনও সম্পর্ক ছিল না। অর্থের জন্যে সে তাঁর সঙ্গে প্রেম করেনি। পাশাপাশি তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বলেন, সুস্মিতার সঙ্গে তাঁর একটি বিশেষ বন্ধন ছিল। তবে দূরত্বের কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কারণ সুস্মিতার কর্মজীবন ছিল ভারতে এবং ললিত লন্ডনে। যা তাঁদের মধ্যে অনেক দূরত্বের সৃষ্টি করেছিল। তবে, সুস্মিতা এখনও তাঁর অন্যতম ভাল বন্ধু। সুস্মিতা তাঁর কাছে খুব বিশেষ ছিলেন। সেই সময়ে সুস্মিতা তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

ললিতের কথায়, ‘সুস্মিতা একজন অত্যন্ত সুন্দরী মহিলা। আমার কাছে সে হীরে ছিল। সুস্মিতার নিজের হীরার দোকান রয়েছে। তিনি নিজে অনেক সম্পত্তির মালিক। সে সবকিছু নিজের চেষ্টায় করেছে। এমন একটিও সময় ছিল না যখন আমি সুস্মিতা আমার থেকে টাকা চেয়েছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি। বরং ও করেছে। আমার যাবতীয় খরচ ও-ই চালাত। আসলে আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল সুস্মিতা। আমি ওর পোষ্য প্রেমিক ছিলাম। সুতরাং যার নিজের এত সম্পত্তি রয়েছে, সে আমার থেকে টাকা চাইবে কেন? তিনি অর্থলোভী নন। সত্যিকারের হীরে।’ যদিও ললিতের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সুস্মিতা। ললিতের ইনস্টাগ্রামের পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এই পৃথিবীতে একেবারে একা। শুধু তাঁর দুই সন্তান ছাড়া আর কেউ নেই। লোকেরা যে তাঁকে গোল্ড ডিগার বলে আখ্যা দেয়, তাতে তিনি মজা পান। ললিত ২০২২ সালে সুস্মিতার সঙ্গে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে এক ঝটিকা বিশ্ব সফর শেষে এইমাত্র লন্ডনে ফিরলাম। সঙ্গে আমার সুন্দরী সঙ্গিনী সুস্মিতা সেনও ছিল। অবশেষে এক নতুন শুরু, এক নতুন জীবন। আমি আনন্দে আত্মহারা। প্রেমে পড়ার মানে এখনও বিয়ে নয়। তবে বিয়ে তো হবেই।’

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ