সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিয়োগ  দুর্নীতি মামলার তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাসভবনে পৌঁছন ইডির দুই আধিকারিক। তাঁদের হাতে ছিল সমনের নথি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের সূত্রেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। 

সূত্রের খবর, এ দিন প্রথমে ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাসভবনে পৌঁছন। তবে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, বর্তমানে ডায়মন্ড-হারবারের সাংসদ ওই বাড়িতে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের অন্য বাসভবনের উদ্দেশে রওনা দেন এবং বিকেল প্রায় পাঁচটা নাগাদ সেখানে পৌঁছন। ইডি আধিকারিকরা বাড়ির  নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন এবং সমন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানিয়ে যান। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সরাসরি সাক্ষাৎ হয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

গত কয়েক সপ্তাহে একাধিক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন প্রশাসনিক ও তদন্তকারী সংস্থাগুলির নজরে এসেছে। বেআইনি নির্মাণের অভিযোগে আগে সেখানে গিয়েছিল কলকাতা পুরসভার প্রতিনিধিদল। এরপর বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে তাঁর বাড়িতে পৌঁছেছিল সিআইডি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই সময় হাজিরা দিতে পারেননি অভিষেক। 

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার