অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ সই জালিয়াতি মামলায় আইনি লড়াইয়ের মাঝেই নতুন মোড়। একদিকে যখন সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়েই তাঁর কালীঘাটের বাসভবন ‘শান্তিনিকেতন’-এর সামনে থেকে তুলে নেওয়া হল দীর্ঘদিনের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা গার্ডরেল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে শান্তিনিকেতনের বাইরে পুলিশের নজরদারি বজায় ছিল। এবার সেই ব্যবস্থাও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হল। জানা গিয়েছে, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের তরফে জারি করা একটি নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের বাইরে থাকা পুলিশ কিয়স্ক, ব্যারিকেড, স্ক্যানার মেশিন-সহ সমস্ত নজরদারি কাঠামো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে  কিয়স্কগুলি ফাঁকা এবং এলাকায় আর কোনও অতিরিক্ত পুলিশের উপস্থিতি চোখে পড়ছে না।

আরও পড়ুনঃ শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

বুধবার সই জালিয়াতি মামলায় সিআইডির পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষ থেকে সিআইডির নোটিস খারিজের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তদন্তকারী সংস্থা যাতে কোনও রকম গ্রেফতারি পদক্ষেপ না করে, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চাওয়া হয়েছে। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছেন। সূত্রের খবর, আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই অভিষেকের এই আইনি পদক্ষেপ এবং একইসঙ্গে তাঁর বাসভবনের সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার দুটি ঘটনাই নতুন করে জল্পনা বাড়াচ্ছে। তদন্তের অগ্রগতি এবং আদালতের পর্যবেক্ষণের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা