ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে ঘাসফুল শিবির।শুক্রবার (৫ জুন) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে বিধানসভার অধ্যক্ষের নির্দেশ মানছি না। সোমবারই কলকাতা হাইকোর্টে এ বিষয়ে মামলা করা হবে।’

বিধানসভা ভোটে ভরাডুবি ও সই জাল কাণ্ডের প্রেক্ষিতে তৃণমূলে ভাঙন দেখা যায়। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের মতো করে বিধানসভার পরিষদীয় দল নির্বাচন করেছেন ৫৮ জন বিধায়ক। তাঁদের সই ও সম্মতির ভিত্তিতে স্পিকারের কাছে তৃণমূলের পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। মুখ্য সচেতক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছিল আখরুজ্জামানের। ডেপুটি লিডারের তালিকায় ছিলেন শিউলি সাহা, জাভেদ খান ও সন্দীপন সাহা। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন ‘আসল তৃণমূল’দের পক্ষে থাকায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের নামে সিলমোহর দেন স্পিকার। এই বিষয়ে গতকাল, বৃহস্পতিবার স্পিকার রথীন্দ্রনাথ বসু জানিয়েছিলেন, ‘ওদের কাছে বিধায়ক সংখ্যা আছে, তাই মেনে নিয়েছি। বিরোধী দলনেতা হিসেবে তাঁর নামে সিলমোহর দিয়েছি। আইন মেনে কাজ করেছি। কোনও কিছু বেশি বা কমও করিনি। দল থেকে বহিষ্কার করার আগে শোকজ করতে হয়। তৃণমূলের পরিষদীয় নেতা নির্বাচনের জন্য দেওয়া আগের চিঠিতে ত্রুটি ছিল, তাই সেটা গ্রহণ করা হয়নি। কোনও রাজনৈতিক দলের সংবিধান অনুযায়ী বহিষ্কারের চিঠিও বৈধ নয়। আগে কোনও বিধায়ককে শোকজ করতে হয়। তাঁকে সময় দিতে হয়। একদিনেই বহিষ্কার করা যায় না। তাই ঋতব্রতের বহিষ্কারও বৈধ নয়।’

যদিও তৃণমূলের দাবি, ঋতব্রত ও সন্দীপন সাহা এখন দলের কেউ নন। তাঁরা বহিষ্কৃত। কীভাবে তৃণমূলের পরিষদীয় দলের সদস্য হিসেবে তাঁদের নামে স্বীকৃতি দিলেন স্পিকার? দল থেকে বহিষ্কৃত কোনও বিধায়ককে কী সেই পার্টির বিরোধী দলনেতা করতে পারেন বিধানসভার স্পিকার? এইসব প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হচ্ছে ঘাসফুল শিবির। এমনটাই সূত্রের খবর। সই জাল কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে জানিয়েছিলেন, বিজেপি সরকার নয়, ঋতব্রত ও সন্দীপনের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। তারপরেই এই দুই বিধায়ককে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে