খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

Share:

নিজেস্ব প্রতিনিধি: খাদ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ। শনিবার (৬ জুন) ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোপালনগরে৷ যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে রেশন ডিলার জানান, কর্মচারী না বুঝে দিয়ে ফেলেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিক৷

জানা গিয়েছে, এদিন সকালবেলা গোপালনগর থানার চাকদহ রোডে চালকী বাজারে রেশন ডিলার প্রদীপ কুমার দত্তের রেশন দোকানে স্থানীয়রা দেখতে পান গমের মধ্যে বালি, পাথরের টুকরো এবং সিমেন্টের গুড়ো ভর্তি রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। রেশন দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। 

আরও পড়ুন-নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

অভিযোগ, রেশনের গম নিতে তারা অস্বীকার রেশন ডিলারের কর্মী বলেন, মোদি যে গম পাঠিয়েছে সেটাই নিতে হবে। এরপর এই নিয়ে রেশন ডিলার এবং রেশন গ্রাহকদের মধ্যে শুরু হয় বচসা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

সম্প্রতি, আটার বদলে গম দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের মানুষ বিগত ১৫ বছর রেশন থেকে যে খাবার পেয়েছে, সেগুলি খুবই নিম্নমানের, পচা খাবার ছিল। আমাদের সরকারের আমলে সেই খাবার মানুষ আর পাবে না। অনেক অনেক উন্নতমানের খাবার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার তরফে যে গম পাঠানো হচ্ছে, সেটা বদলের চেষ্টা হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের