যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাংস খেতে না চাওয়ার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা ভুলেও ভাবেননি এক ব্যক্তি। শুক্রবার (৬জুন) গভীর রাতে উত্তরপ্রদেশের হাপুর জেলায় এক হিন্দু ব্যক্তির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা  গিয়েছে ঘটনাটি ঘটেছে রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ বাহাদুরগড় থানা এলাকায়।  বেশ কয়েকজন  যুবক মিলে হামলা চালায়। 

সূত্রের খবর, নির্যাতিত ব্যক্তিকে জোর করে মাংস খাওয়ানো হচ্ছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করায় তার ওপর হামলা করা হয়। নির্যাতিত ব্যক্তিকে দীপাংশু নামে চিহ্নিত করা হয়েছে। তাঁর উপর  একদল যুবক মিলে হঠাৎ আক্রমণ করে, ধস্তাধস্তি চলে। হামলাকারীরা দীপাংশুর মুখ ও বুকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের সময় পুলিশ আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে।  নির্যাতিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এফআইআরে আরমান ও ফাইজান নামে দুই অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্তাদের মতে, সকল অভিযুক্তকে শনাক্ত ও  গ্রেফতারের  জন্য পৃথক দল গঠন করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

তৃষা নন, মুখ্যমন্ত্রী বিজয়ের ছেড়ে দেওয়া ত্রিচি পূর্ব আসনের প্রার্থী অভিনেতা রাঘব লরেন্স!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের