চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল চলচ্চিত্র জগতে নেমে এল শোকের ছায়া। প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা ভারতীরাজা ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বুধবার চেন্নাইয়ের নিজ বাসভবনে বয়সজনিত জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘১৬ ভায়াথিনাইল’-র মতো কালজয়ী ছবি উপহার দেওয়া এই কিংবদন্তি নির্মাতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীরা। 

তামিল সিনেমার ইতিহাসে এক যুগের অবসান। প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা ভারতীরাজা বুধবার চেন্নাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত নানা শারীরিক সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের গল্পকে বড় পর্দায় অসাধারণ দক্ষতার সঙ্গে তুলে ধরার জন্য ভারতিরাজা বিশেষভাবে পরিচিত ছিলেন। একাধিক জাতীয় পুরস্কারজয়ী এই নির্মাতা ১৯৭৭ সালে তাঁর প্রথম পরিচালিত ছবি ‘১৬ ভায়াথিনাইল’-র মাধ্যমে তামিল সিনেমায় নতুন যুগের সূচনা করেন।ছবিটিতে অভিনয় করেছিলেন কমল হাসান, শ্রীদেবী এবং খলনায়কের ভূমিকায় ছিলেন রজনীকান্ত। মুক্তির পর ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায় এবং আজও তামিল সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি ‘ইক্কুনার ইমায়াম’ (Iyakkunar Imayam) নামে পরিচিত ছিলেন, যার অর্থ ‘পরিচালকদের শিখর’। তাঁর ছবির গল্প বলার ধরন, বাস্তবধর্মী চরিত্র নির্মাণ এবং গ্রামীণ পটভূমির ব্যবহার তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।

আরও পড়ুন:স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

ভারতীরাজার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তাঁর ছবিতে ‘R’ অক্ষর দিয়ে শুরু হওয়া নায়িকাদের পরিচয় করিয়ে দেওয়া। বিশেষ করে অভিনেত্রী রাধাকে তিনি চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। পরিচালনা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিরুচিত্রাম্বলাম ছবিতে ধনুশ-র সঙ্গে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। ব্যক্তিগত জীবনে তিনি এক কঠিন আঘাতও পেয়েছিলেন। তাঁর পুত্র ও অভিনেতা মনোজ ভারতীরাজা আগেই প্রয়াত হন। ভারতিরাজার মৃত্যুতে তামিল চলচ্চিত্র শিল্প এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তাঁর নির্মিত চলচ্চিত্র, সৃষ্ট চরিত্র এবং সিনেমা ভাবনার উত্তরাধিকার আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে। 

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6